ঢাকা ০১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

একসঙ্গে বাপ্পী-অধরা ‘নায়ক’ ছবিতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২২:২০ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮
  • ৫৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রথমবারের মতো ‘নায়ক’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করবেন নায়ক বাপ্পী ও নবাগত নায়িকা অধরা খান। ছবিটি পরিচালনা করবেন ইস্পাহানি আরিফ জাহান। ছবিতে খলনায়কের ভূমিকায় থাকছেন শিমুল খান। আজ মহরতের মধ্য দিয়ে ‘নায়ক’ চলচ্চিত্রের যাত্রা শুরু হতে যাচ্ছে।

ছবির বিষয়ে ইস্পাহানি আরিফ জাহান বলেন, ‘আজ সন্ধ্যায় আমরা এফডিসিতে ছবির মহরত করব। আগামীকাল থেকে টানা ছবির শুটিং হবে। ছবির মহরতে মৌসুমী, বাপ্পী অধরা, শিমুল খানসহ ছবির কলাকুশলীরা উপস্থিত থাকবেন। সুন্দর একটি গল্প নিয়ে আমি ছবিটি নির্মাণ করছি। আশা করি, সবার কাছে ছবিটি ভালো লাগবে।’

বাপ্পী বলেন, “এই ছবির গল্পটা একটু ভিন্ন ঘরানার গল্প নিয়ে নির্মাণ হচ্ছে। আমাকেও দর্শক একটু ভিন্ন লুকে দেখতে পারবেন। এখন আসলে চলচ্চিত্রের একটা পরিবর্তনের হাওয়া বইছে। আমি মনে করি, যুগোপযোগী একটা ছবি হবে এই ‘নায়ক’।”

ছবিটির বিষয়ে অধরা বলেন, “আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। কারণ এখনো আমার কোনো ছবি মুক্তি পায়নি, তারপরও আমি এরই মধ্যে দুটি ছবির কাজ শেষ করেছি। আবার বাপ্পীর সঙ্গে ‘নায়ক’ ছবিটি শুরু করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি বেছে বেছে কাজ করার চেষ্টা করছি। আমি মানিয়ে নিতে পারব এমন চরিত্র ও গল্পের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছি। আশা করি দর্শক আমার কাজ পছন্দ করবেন।”

শিমুল খান বলেন, “আমি সব সময়ই খলনায়ক, তবে ‘নায়ক’ ছবির খলনায়কের মধ্যে বিশেষ কিছু আছে, গল্পে পরিচালক আমার কাজ করার সুযোগ রেখেছেন। আশা করি ভালো করব।”

এর আগে অধরা খান শাহিন সুমন পরিচালিত ‘পাগলের মতো ভালোবাসি’ ও ‘মাতাল’ ছবিতে অভিনয় করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

একসঙ্গে বাপ্পী-অধরা ‘নায়ক’ ছবিতে

আপডেট টাইম : ০৪:২২:২০ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮