ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শাকিব-মিমের রোমান্সে মেতেছে ব্যাংককের শহর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮
  • ৪৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রতারকা শাকিব খান। শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। আজ এ দেশে তো কাল ও দেশে। অভিনয় নিয়েই ছুটে চলেছেন অবিরাম। গত বছরের শেষের দিকে ভারতের রামোজি ফিল্ম সিটিতে ‘নোলক’ ছবির কাজ নিয়ে ঢাকা ছাড়েন। সেখান থেকে ‘নোলক’র শুটিং শেষে পাড়ি জমান ব্যাংককে। উদ্দেশ্য বাকি থাকা চলচ্চিত্রের কাজ।

বর্তমানে ব্যাংককের অলি গলিতে ছুটে বেড়াচ্ছেন শাকিব খান ও মিম। দুটি গানের শুটিংয়ে রোমান্সে মেতে উঠেছেন শাকিব-মিম। গত শুক্রবার থেকে শুরু হওয়া বাংলাদেশি। ছবি ‘আমি নেতা হব’র এই দুই নায়ক-নায়িকার গানের দৃশ্যের শুটিং শেষ হচ্ছে মঙ্গলবার।

উত্তম আকাশ তাঁর ‘আমি নেতা হব’ ছবির শুটিং শুরু করেন ৩১ জুলাই। মৌসুমী আর ওমর সানি জুটিকে নিয়ে শুরু হয় শুটিং। পরে শুটিংয়ে যোগ দেন শাকিব খান ও বিদ্যা সিনহা মিম। এই ছবির মধ্য দিয়ে প্রায় নয় বছর পর শাকিব খান ও মিম আবার জুটি বদ্ধ হয়েছেন।

গতকাল রাতে মুঠোফোনে দেশের প্রথম সারির একটি গণমাধ্যমকে শাকিব খান বলেন, ‘কাজের মধ্যে ডুবে থাকতে হচ্ছে। ফোন থেকে দূরে আছি। গত বছর মাঝামাঝি সময়ে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার কারণে কাজে মন দিতে পারিনি। প্রযোজক-পরিচালকেরা আমাকে ওই সময় ছাড় দিয়েছেন। ঝামেলা কাটিয়ে ওঠার পর এখন আমি প্রযোজক-পরিচালকদের দেওয়া কমিটমেন্ট রক্ষা করে চলছি।’

শাকিব খান আরও বলেন, ‘নয় বছর আগে মিম ও আমি একটি সিনেমায় কাজ করেছিলাম। ভক্ত-দর্শকেরা আমাদের সেই সিনেমা খুব পছন্দ করেছিল। এরপর নির্মাতাদের চাহিদা থাকা সত্ত্বেও আমরা কাজ করতে পারিনি। আশা করছি, আমাদের এই সিনেমাটি দর্শকদের আনন্দ দেবে।’

মিম বলেছেন, ‘বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে সিনেমায় কাজ করার আনন্দই আলাদা। কাজের ক্ষেত্রে তিনি খুব সহযোগিতা করছেন।’

ব্যাংককে শাকিব ও মিম যে দুটি গানের শুটিং করছেন, তার কোরিওগ্রাফি করছেন বাবা যাদব। আর গান দুটির সুর ও সংগীত পরিচালনা করেছেন বাংলাদেশের আলী আকরাম শুভ আর ভারতের কলকাতার আকাশ সেন। গান দুটির গীতিকার সুদীপ কুমার দীপ ও প্রিয় চট্টোপাধ্যায়।

এদিকে ‘আমি নেতা হব’ সিনেমার পরিচালক উত্তম আকাশ জানান, এরই মধ্যে সিনেমাটি চলচ্চিত্র সেন্সর ছাড়পত্র পেয়েছে। নতুন বছর ফেব্রুয়ারিতে শাকিব খান ও মিম অভিনীত ছবিটি মুক্তি দিতে চান ছবিটির প্রযোজক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শাকিব-মিমের রোমান্সে মেতেছে ব্যাংককের শহর

আপডেট টাইম : ১২:৩৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮