ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা সুসংহত করতে কাজ করছে : কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮
  • ৪৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুক্তির সংগ্রামের ৪৬ বছর পার হলেও আমাদের বিজয় এখনো সুসংহত হয়নি। তাই জাতির পিতার দেখানো পথে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা সুসংহত করতে কাজ করছে আওয়ামী লীগ।

আজ সকালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার ৪৬ বছরেও বিজয় সুসংহত হয়নি। এখনও দেশবিরোধী নানা চক্রান্ত হচ্ছে।

এদিন সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ ছাড়াও ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা শ্রদ্ধা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা সুসংহত করতে কাজ করছে : কাদের

আপডেট টাইম : ১১:২৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮