ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

নতুন গানে অন্য ফারিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮
  • ৬২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ শিগগিরই মুক্তি পাচ্ছে কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ ও নুসরাত ফারিয়া অভিনীত ‘ইন্সপেক্টর নটি কে’ ছবিটি। এর মধ্যে ছবিটির ৩ টি গান ইউটিউবে প্রকাশিত হয়েছে। সর্বশেষ গত ৫ জানুয়ারি প্রকাশ পায় নতুন গান ‘মনের কিনারে’। আজ বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত ‘ইন্সপেক্টর নটি কে’ ছবির ‘মনের কিনারে চলে আয়, এলোমেলো করে দে আমায়’ এমন কথার গানটি ইউটিউবে ভিউ হয়েছে ২৪ লাখ ৭ হাজার ৩০০ বার। গানটি লিখেছেন প্রাঞ্জল। স্যাভির সুর করা গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজ বর্মন।

এ প্রসঙ্গে নুসরাত বলেন, ছবির প্রথম গান প্রকাশের পর থেকেই দর্শকদের ভালো সাড়া পাচ্ছি। আমি অনেক আশাবাদী ছবিটি নিয়ে। ছবির কাহিনীটি অনেক মজার। রোমান্টিক কমেডি ধাঁচের গল্পে নির্মিত হয়েছে এটি। ছবির গল্প ও গান সব কিছুই মুগ্ধ করবে দর্শককে।

‘ইন্সপেক্টর নটি কে’ ছবিটি নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা অশোক পাতি। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও জিতের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান জিৎস ফিল্মওয়ার্ক। এই ছবিতে জিৎ-ফারিয়া দু’জনই অভিনয় করছেন পুলিশ চরিত্রে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

নতুন গানে অন্য ফারিয়া

আপডেট টাইম : ০৫:০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮