ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

অস্ট্রেলিয়ায় শাকিব-বুবলীর শুটিং চলছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩০:৪৩ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮
  • ৩৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ নতুন বছরের শুরুর কয়েকদিন শাকিব খানের খোঁজ পাওয়া যাচ্ছিল না। কেউ বলছেন কলকাতাতেই আছেন এ নায়ক। আবার কেউ ভাবছেন দেশে এসেছেন।

ফোনও বন্ধ পাওয়া যাচ্ছিল তার। তবে ভারতের রামুজি ফিল্ম সিটিতে প্রায় মাসখানেক টানা শুটিং করছেন শাকিব খান। রাশেদ রাহা নির্মিত নোলক ছবির শুটিং করলেন সেখানে। এতে শাকিব খানের নায়িকা হিসেবে রয়েছেন ববি।

অবশেষে জানা গেল, এপার-ওপার কোথাও নেই শাকিব। উড়াল দিয়েছেন অস্ট্রেলিয়ায়। সেখানে উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইংগা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবির গানের শুটিং করছেন। এর আগে শেষ হয়েছে ছবিটির শুটিং। বাকি ছিল শুধু গান। এ গানগুলোরই এবার শুটিং হচ্ছে।

সম্প্রতি গানের কিছু সিক্যুয়েন্সের ছবি প্রকাশ পেয়েছে। এতে বেশ সাড়া পড়েছে। গ্রুপে গ্রুপে শেয়ার হচ্ছে ছবিগুলো।

এতে শাকিব খানের সঙ্গে বুবলীকে দারুণ এক লুকেই দেখা যাচ্ছে। চিটাগাইংগা পোয়া নোয়াখাইল্যা মাইয়া ছবিটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া।

প্রযোজনা সংস্থা থেকে জানা গেছে, অস্ট্রেলিয়া থেকে ব্যাংককের উদ্দেশে উড়াল দেবেন শাকিব খান। সেখানে ‘আমি নেতা হবো’ ছবির গানের শুটিং করবেন। এ ছবিতে শাকিব খানের বিপরীতে রয়েছেন বিদ্যা সিনহা মিম।

এরই মধ্যে ব্যাংককে উড়াল দেয়ার সব আয়োজন সম্পন্ন করেছেন মিম। কয়েক দিনের মধ্যে তিনিও উড়াল দেবেন বলে জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

অস্ট্রেলিয়ায় শাকিব-বুবলীর শুটিং চলছে

আপডেট টাইম : ০৩:৩০:৪৩ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮