হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে জেলায় বিএনপির কালো পতাকা প্রদর্শন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে কালো পতাকা প্রদর্শন ও মিছিলের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা বিএনপি কালো পতাকা প্রদর্শনের মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি সংলগ্ন বিজয় চত্বরে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাঈল মিঞা,
সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক, নাজমূল আলম, গুরুদয়াল সরকারি কলেজের সাবেক ভিপি মো. বাহার মিঞা, ভিপি সাইফুল ইসলাম সুমন, সাবেক জিএস খসরুজ্জামান শরীফ প্রমুখ।
Reporter Name 






















