ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

সালমানের চরিত্রে অভিনয় করবেন রামচরণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৭:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০১৮
  • ৪০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা রামচরণ। অনেক ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে, দক্ষিণী সিনেমার পরিচালক বোয়াপতি শ্রীনুর পরবর্তী সিনেমায় অভিনয় করবেন রামচরণ।

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেম রতন ধন পায়ো’ সিনেমাটি পরিচালনা করেন সুরাজ বার্জাতিয়া। রোমান্টিক, ড্রামা ঘরানার এ চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেন সালমান খান ও সোনম কাপুর। এবার খবর চাউর হয়েছে, বোয়াপতি শ্রীনু বলিউড সিনেমা ‘প্রেম রতন ধন পায়ো’-এর তেলেগু ভাষায় রিমেক করবেন।

আর এতে সালমান খানের করা চরিত্রটি রূপায়ন করবেন রামচরণ। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রেম রতন ধন পায়ো’ সিনেমাটি তেলেগু ভাষায় রিমেক হচ্ছে। পরিচালক বোয়াপতি শ্রীনু তেলেগু প্রেক্ষাপটে চলচ্চিত্রটির চিত্রনাট্য তৈরি করছেন। এতে সালমান খানের করা চরিত্রটি রূপায়ন করবেন রামচরণ। তবে সোনমের করা চরিত্রটি কে রূপায়ন করবেন তা জানা যায়নি।

দক্ষিণের মেগাস্টার রামচরণ বর্তমানে ‘রাঙ্গাথালাম’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ সিনেমায় প্রথমবারের মতো রামচরণের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এতে তাদের রোমান্স করতে দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করছেন সুকুমার। আগামী মার্চ মাসে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

‘রাঙ্গাথালাম’ সিনেমার শুটিং শেষ হলেই বোয়াপতি শ্রীনুর রিমেক সিনেমার কাজ শুরু করবেন রামচরণ। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি পরিচালক কিংবা এই অভিনেতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

সালমানের চরিত্রে অভিনয় করবেন রামচরণ

আপডেট টাইম : ০৫:৩৭:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০১৮