ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শাকিব-মিমের আমি নেতা হবো সিনেমা নিয়ে সেন্সর বোর্ড দেখেছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০১৮
  • ৪৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ও মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘আমি নেতা হবো’। উত্তম আকাশ পরিচালিত এ সিনেমার শুটিং সম্প্রতি শেষ হয়েছে। সম্প্রতি এ সিনেমাটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হলে কিছু দৃ্শ্যের কর্তন দিয়েছেন সেন্সর বোর্ড।

‘আমি নেতা হবো সিনেমাটি সেন্সর বোর্ড দেখেছেন। এ সিনেমার দৃশ্যে জাতীয় নেতাদের ছবি ব্যবহার করা হয়েছে। এসব ছবি মুছে দিতে বলা হয়েছে।’

শাপলা মিডিয়া প্রযোজিত এ সিনেমায় শাকিব খান-বিদ্যা সিনহা মিম ছাড়াও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, কমল পাটকেরসহ অনেকে। গত ৩১ জুলাই রাজধানীর আফতাব নগরে ওমর সানি-মৌসুমীকে নিয়ে এর শুটিং শুরু হয়। এরপর কক্সবাজারে দৃশ্যায়ন করা হয়। ২০ সেপ্টেম্বর থেকে বিএফডিসিতে এ সিনেমার দৃশ্যধারণের কাজ হয়।

শাকিব খান অভিনীত সর্বশেষ ‘রাজনীতি’ ও ‘নবাব’ নামে দুটি সিনেমা গত ঈদুল ফিতরে মুক্তি পায়। মুক্তির পর সিনেমা দুটি বেশ ভালো ব্যবসা করে। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেন অপু বিশ্বাস ও ভারতের শুভশ্রী। এদিকে মিমের ‘পাষাণ’ নামের সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এটি পরিচালনা করেন সৈকত নাসির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শাকিব-মিমের আমি নেতা হবো সিনেমা নিয়ে সেন্সর বোর্ড দেখেছেন

আপডেট টাইম : ০৪:২৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০১৮