ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নতুন জীবন শুরু করার কথা বললেন অপু বিশ্বাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০১৮
  • ৪৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের বিউটি কুইন অপু বিশ্বাস। এক দশকেরও বেশি সময় ধরে ঢালিউডে কাজ করছেন তিনি। নতুন বছরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষিদের শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেত্রী। আজ তার ভেরিফাইড ফেসবুক পেজে শুভেচ্ছা জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন অপু বিশ্বাস। এতে ভিক্ততা ভুলে নতুন জীবন শুরু করার কথা বলেছেন তিনি।

এমটি নিউজ পাঠকদের জন্য অপু বিশ্বাসের দেয়া স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো ‘নতুন আলোর অপেক্ষায়, পুরোনো তিক্ততা ভুলে জীবন হোক রঙিন, সাজুক বাহারি হাজার ফুলে। শুভ হোক নতুন বছর, শুভ ইংরেজি নববর্ষ। এ ছাড়া পুত্র আব্রাহাম খান জয়ের সঙ্গে তোলা কয়েকটি ছবি আপলোড করেন এই চিত্রনায়িকা। ছবিতে মা-ছেলেকে একই রঙের শার্ট পরিহিত অবস্থায় দেখা যায়।

দীর্ঘ আট বছর আগে চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অপু বিশ্বাস। দীর্ঘ আট বছর গোপনে সংসার করার পর শাকিব-অপুর কোলজুড়ে আসে পুত্র আব্রাহাম খান জয়। প্রায় বছর খানেক আগে অপু বিশ্বাস সংবাদমাধ্যমে তাদের বিয়ের খবর জানান। তারপর থেকেই শাকিব-অপুর সম্পর্ক ভালো যাচ্ছে না। কয়েকদিন আগে শাকিব খান অপু বিশ্বাসের কাছে ডিভোর্স লেটারও পাঠিয়েছেন। যদিও বিষয়টির এখনো কোনো সুরাহা হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নতুন জীবন শুরু করার কথা বললেন অপু বিশ্বাস

আপডেট টাইম : ০৫:৫৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০১৮