ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শীতের আপনাকে সুস্থ রাখবে গাজর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭
  • ৪১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ শীতের মৌসুম মানেই হরেক রকম সবজির রমরমা সমাহার। এই হরেক সবজির মধ্যেই লুকিয়ে নানা রোগ প্রতিরোধের সমাধান। এদের মধ্যে অন্যতম গাজর।  চলুন জেনে নেওয়া যাক কোন কোন রোগ থেকে শরীরকে রক্ষা করে গাজর।

১। গাজরে বিটাক্যারোটিন, ফাইবার, ভিটামিন কে, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। শরীরের যাবতীয় শক্তির উৎস। ওজন কমাতে এর জুড়ি মেলা ভার।

২। গাজরে উপস্থিত বিটা ক্যারোটিন ফুসফুস ক্যানসার প্রতিরোধ করে। ধূমপায়ীরা বেশি গাজর খেয়ে ফুসফুস, কোলন ক্যানসার এড়ান। গাজরের রস লিউকোমিয়া সেল নষ্ট করতেও সাহায্য করে।

৩। শিশুর দৃষ্টিশক্তি কমার পিছনে দায়ী ভিটামিন এ-র অভাব। এই ভিটামিনের অভাবে রাতে দেখতে না পাওয়ার সমস্যাও হয়। গাজর ভিটামিন এ-এর সবচেয়ে ভাল উৎস।

৪। গাজরে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও সাইটোকেমিক্যাল, যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। গাজর খেতে মিষ্টি হলেও এতে সুগারের মাত্রা খুবই কম। তাই ডায়াবেটিস থাকলে নিশ্চিন্তে খান গাজর।

৫। শীতকালে ঠান্ডার সমস্যা, সর্দি-কাশি থেকে মুক্তি পেতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো উচিত। গাজরের ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও গাজরে থাকে লাইকোপেন অ্যান্টিঅক্সিডেন্ট।

৬। রক্তচাপ কমাতে ও হার্ট ভাল রাখতে সোডিয়াম কম কিন্তু পটাশিয়াম ও ফাইবার সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে। এই নিউট্রেন্টের ব্যালান্স সোর্স হল গাজর।

৭। গাজর খেলে তৃপ্ত হয় মন। যা বেশি খাবার খাওয়ার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে। শরীরে ক্যালোরি কম মাত্রায় দ্রবীভূত হয়। ওজন কমানোর ডায়াটে তাই গাজর মাস্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শীতের আপনাকে সুস্থ রাখবে গাজর

আপডেট টাইম : ১২:১৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭