ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’

কিশোরগঞ্জের ভৈরবে উপজেলায় ৩৪ কেজি গাঁজাসহ যুবক আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭
  • ৪৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরবে ৩৪ কেজি গাঁজাসহ হৃদয় (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহার করা একটি পিকআপভ্যানও আটক করা হয়।

আটক হৃদয় হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাগবাড়ি গ্রামের শফি মিয়ার ছেলে। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ভৈরব থানার উপ-পরিদর্শক মতিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গতকাল রাতে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর এলাকায় অভিযান চালায়।

এ সময় ভৈরব-মেন্দিপুর সড়কের মধ্যেরচর এলাকায় চুনারুঘাট থেকে আসা ওই পিকআপভ্যানটি আটক করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে একই জেলার বড়াইল উপজেলার নতুন বাজার এলাকার আব্দুল্লাহ মিয়ার ছেলে পিকআপ চালক রুবেল পালিয়ে যায়। পরে পিকআপভ্যানটিতে তল্লাশি চালিয়ে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

ঘটনার সত্যতা স্বীকার করে ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, আটক হৃদয়সহ পলাতক রুবেলের নামে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি

কিশোরগঞ্জের ভৈরবে উপজেলায় ৩৪ কেজি গাঁজাসহ যুবক আটক

আপডেট টাইম : ০৪:৪১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭