ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পার্টি ডান্সে নতুন রূপে আলোচনায় আবারো ববি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩১:১১ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭
  • ৪৫০ বার
হাওর বার্তা ডেস্কঃ অভিনেত্রী ইয়ামিন হক ববি। দীর্ঘদিন পর আবারো আলোচনায়। মূলত দুই কারণে ববি শিরোনামে জায়গা করে নিয়েছেন। এরমধ্যে রয়েছে ‘নোলক’ ছবি নিয়ে, অন্যটি বিজলি ছবির পার্টি সং নিয়ে।
চলতি মাসের শুরুতে নতুন ছবি নোলকের শুটিং শুরু করেন ভারতের রামুজিতে। নায়ক হিসেবে রয়েছেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান। ইতিমধ্যে ছবিটির শুটিং প্রায় শেষ।
২৫ ডিসেম্বর ইউটিউবে প্রকাশ হয় ‘বিজলি’ ছবির ‘পার্টি পার্টি’ শিরোনামের একটি গান। ববি এবং ভারতের নবাগত রণভীরের পারফর্ম করা এ গানটি ইউটিউবে আপলোড করার পর থেকেই শোরগোল পড়ে যায়। এখন পর্যন্ত ১০ লাখের বেশিবার গানটি দেখা হয়েছে।
ববির নিজস্ব প্রযোজনা থেকে নির্মাণ করা হয়েছে ছবিটি। এর নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এ ছবির গানটি নিয়েই বছরের শেষে আলোচনায় থাকছেন ববি।
ববি বলেন, বছরের একেবারে শেষে এসে বিজলির একটি গান প্রকাশ করা হয়েছে। গানটি দর্শকরা গ্রহণ করেছেন, এ জন্য সবাইকে ধন্যবাদ। শুধু গান নয়, বিজলি ছবিটিও দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। কারণ ছবিটির গল্প আমাদের দেশের প্রেক্ষাপটেই তৈরি হয়েছে। গল্পটি ইলেকট্রিক পাওয়ার নিয়ে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পার্টি ডান্সে নতুন রূপে আলোচনায় আবারো ববি

আপডেট টাইম : ০৩:৩১:১১ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭