হাওর বার্তা ডেস্কঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বড়চর এলাকা থেকে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গতকাল রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, সুজন ও কামাল ইয়াবার পাইকারি বিক্রেতা। গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে তাদের আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।
Reporter Name 

























