ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

বিশেষ পুরস্কার পাচ্ছেন শাকিব খান ও অপু বিশ্বাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫২:১০ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭
  • ৪৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ সর্বাধিক ছবিতে জুটি বেঁধেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। এই জুটির মুক্তিপ্রাপ্ত ৭৩টি ছবির মধ্যে সিংহভাগই ব্যবসা সফল। সে কারণে শাকিব-অপুকে বিশেষ সম্মাননা দিতে যাচ্ছে বাংলাদেশ ফিল্ম ক্লাব।

সংগঠনটি ২০ বছর পূর্তি উপলক্ষে আগামীকাল এফডিসির আট নম্বর ফ্লোরে শাকিব-অপুকে বিশেষ সম্মাননা দেয়া হবে। এ তথ্য নিশ্চিত করেছেন ফিল্ম ক্লাবে মেম্বর ইনচার্জ আবদুল্লাহ জেয়াদ।

তিনি বলেন, ‘শাকিব-অপু দু’জনকেই সম্মাননা গ্রহণের জন্য জানানো হয়েছে। তবে তারা আসবেন কিনা সেটি জানা নেই।’

এ ছাড়া বিশেষ সম্মাননা দেয়া হবে চিত্রনায়ক ডি এ তায়েবকে। ঐতিহ্যবাহী সিনেমা হল লায়ন, প্রথম স্যাটালাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা, সর্বাধিক চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম লি. এবং উইজার্ড মিডিয়া ডিরেক্টরিও চলচ্চিত্রে অবদানের জন্য সম্মাননা পাবে।

ফিল্ম ক্লাবের দুই দশক পূর্তিতে আরও যাদের সম্মাননা দেয়া হচ্ছে তারা হলেন- নায়করাজ রাজ্জাক (মরণোত্তর), চিত্রপরিচালক আজিজুর রহমান, আমজাদ হোসেন, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সংগীত পরিচালক আলাউদ্দিন আলী, চলচ্চিত্র প্রযোজক এ কে এম জাহাঙ্গীর খান, অভিনেত্রী ববিতা, নায়ক আলমগীর, কণ্ঠশিল্পী রুনা লায়লা, খুরশীদ আলম, শিল্প নির্দেশক মহিউদ্দিন ফারুক, নায়ক ফারুক, নায়ক-প্রযোজক মাসুদ পারভেজ (সোহেল রানা), আশরাফ উদ্দিন আহম্মেদ উজ্জ্বল, চিত্রপরিচালক দেলোয়ার জাহান ঝন্টু ও চলচ্চিত্র গ্রাহক মাহফুজুর রহমান খান।

ফিল্ম ক্লাবের বর্তমান কমিটির সদস্যরাও সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের ২০ বছর পূর্তিতে এ পর্যন্ত ৭ জন প্রেসিডেন্ট বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন তাদেরকেও দেয়া হচ্ছে বিশেষ সম্মাননা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

বিশেষ পুরস্কার পাচ্ছেন শাকিব খান ও অপু বিশ্বাস

আপডেট টাইম : ০৪:৫২:১০ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭