ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

সাইমন-অধরার মাতাল শেষ হচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৫:০০ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭
  • ৪৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ শুটিং আগেই শেষ, বাকি ছিল চারটি গানের চিত্রায়ন। বর্তমানে এই গানগুলোর শুটিং চলছে কক্সবাজারের সাগর পাড়ে। এসব গানের শুটিংও শেষে দিকে। বাকি থাকবে মাত্র আইটেম গানের শুটিং, সেটি ঢাকার ফিরে সম্পন্ন করা হবে।

মাতাল ছবির সর্বশেষ খবর এভাবেই জানাচ্ছিলেন এর নির্মাতা শাহীন সুমন। তার ভাষ্য, শুধু কক্সবাজার নয়, বান্দরবন, রাঙামাটিতে দৃশ্যধারণ করা হচ্ছে। আগামীকাল শুটিংয়ে অংশ নিয়ে কক্সবাজার আসবেন মিশা সওদাগর। তিনি এলেই বাকি কাজটুকু শেষ হবে। এরপর ছবির ক্যামেরা ক্লোজ।

মাতাল ছবিতে অভিনয় করছেন সাইমন সাদিক ও অধরা খান। আরেক জুটি হিসেবে থাকছেন শিপন ও অরিন। এর মধ্যেই অরিন-শিপনের গানের শুটিং শেষ। অধরা বলেন, অঞ্জু ঘোষের পরিবেশনায় ‘মনেরি ছোট্ট ঘরে আগুন লেগেছে হায়রে গানের শুটিং হয়েছে। এই গানে নতুন করে আমি পারফর্ম করেছি। বাকি গানের শুট চলছে।

সনি মুভিজ ইন্টারন্যাশনাল পরিবেশিত এই ছবিটি নির্মিত হবে ত্রিভূজ প্রেমের গল্পে। এর চিত্রনাট্য করেছেন ফেরদৌস হাসান রানা। ছবিতে আরও অভিনয় করছেন সাদেক বাচ্চু, জয় রাজসহ অনেকে। এর আগে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি রাজধানির একটি রেস্তোরাঁয় ‘মাতাল’ ছবির মহরত অনুষ্ঠিত হয়।

সেখানে জানানো হয়েছিল আসিফ ও অধরার সঙ্গে অভিনয় করবেন সুমিত সেন। কিন্তু নতুন করে নির্মাতা শাহীন সুমন জানালেন,আসিফ-সুমিতের পরিবর্তে সাইমন ও শিপনকে নেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

সাইমন-অধরার মাতাল শেষ হচ্ছে

আপডেট টাইম : ০৫:৫৫:০০ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭