ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পুরো ছবিতে আমার মাথায় ওড়না থাকবে মাহিয়া মাহি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০০:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭
  • ২২৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্যারিয়ারে দারুণ সময় কাটাচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘ঢাকা অ্যাটাক’র সাফল্যের পর থেকে বেশ ফুরফুরে মেজাজেই আছেন।

তার অভিনীত বেশ কিছু চলচ্চিত্র এখন মুক্তির অপেক্ষায়। এরমধ্যে সবচেয়ে আলোচনায় রয়েছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’। সম্প্রতি ছবিটির পোস্টার প্রকাশ পেয়েছে অনলাইনে। এছাড়া সাদা রঙের হিজাব মাথায় মাহির নতুন ছবিও এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

পুরো ছবিতেই কি আপনাকে হিজাব পরা অবস্থায় দেখা যাবে? এমন প্রশ্নের উত্তরে সোমবার (১৮ ডিসেম্বর) মাহি বাংলানিউজকে বলেন, আমি ধার্মিক মেয়ের চরিত্রে অভিনয় করেছি। যে কেবল বাবার কথা মতো চলে। হিজাব পরে। তবে পুরো ছবিতে হিজাব না থাকলেও মাথায় ওড়না থাকবে।নায়িকাদের সাধারণত মানুষ গ্ল্যামারাস দেখতে পছন্দ করেন। হিজাব পরা বা মাথায় ওড়না দিয়ে কাজের অভিজ্ঞতা যদি বলতেন, গ্ল্যামারাস চান; এমনটা মোটেও না। দর্শক ছবির গল্প দেখেন। এখানে জান্নাতকে দেখলে নায়িকার গ্ল্যামার আর খুঁজবেন না। এছাড়া ছবিটিতে বেশ কিছু বার্তা থাকবে। যা না বলে আকর্ষণ হিসেবে রেখে দিতে চাই।

‘জান্নাতে’ মাহি জুটি বেঁধেছেন সাইমন সাদিকের সঙ্গে। এসএস মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সুদীপ্ত সাঈদ খান। গান লিখছেন সুদীপ কুমার দীপ। ‘পোড়ামন’ জুটির এই ছবিটি কিছুদিনের মধ্যে সেন্সরে জমা পড়বে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পুরো ছবিতে আমার মাথায় ওড়না থাকবে মাহিয়া মাহি

আপডেট টাইম : ১০:০০:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭