ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

পরীমনির ব্যাপারে একটু স্পেশালই বলতে চাই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭
  • ৩৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ যৌথ প্রযোজনা কিংবা কলকাতার বাংলা নয়। ‘অন্তর জ্বালা’ হল বাংলাদেশের বাংলা ছবি। এই স্লোগান নিয়ে ১৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে মালেক আফসারীর আলোচিত এ ছবিটি। তবে মুক্তির আগেই দারুণ সাড়া ফেলেছে পরীমনি আর জায়েদ খান জুটির এ ছবিটি।

শেষ মুহূর্তে এসে নানাভাবেই চলছে ছবিটির প্রচারণা। আর সে যাত্রাতেই সামিল হলেন জনপ্রিয় নায়ক সাইমনও। ছবিটির প্রচারণায় তিনি হাজির হন ভিডিও বার্তা নিয়ে।

জাজ মাল্টিমিডিয়ার ‘পোড়ামন’ খ্যাত নায়ক সাইমন সাদিক, ‘অন্তর জ্বালার’ শুভ কামনা করে একটা ভিডিও বার্তা পোস্ট করেন ফেসবুকে। আর এটাই তার প্রথম কোন ভিডিও বার্তা।

পরীমনির সঙ্গে ‘রানা প্লাজা’ ছবি দিয়ে প্রথম জুটিবদ্ধ হন সাইমন। তাই পরীমনির বিষয়ে স্পেশাল কিছু বলতে গিয়ে সাইমন জানান, পরীমনির সাথে তার প্রথম কাজ ‘রানা প্লাজা’ ছবিতে। কিন্তু দুর্ভাগ্যবশত ছবিটি মুক্তি পায়নি এখনও। এরপর পরীর সাথে অভিনয় করা হয় ‘পুড়ে যায় মন’ সিনেমায়। যে সিনেমাটি বেশ প্রশংসা কুড়িয়েছে।

‘অন্তর জ্বালা’ সম্পর্কে সাইমন বলেন, আগামী ১৫ ডিসেম্বর সারাদেশে ‘অন্তরজ্বালা’ মুক্তি পেতে যাচ্ছে। আমি বিশ্বাস করি, আমি এখন পর্যন্ত যতটুকু দেখেছি ছবির পোস্টার, ছবির ট্রেইলার, ছবির টিজার, ছবির গান সব দেখেই আমি মুগ্ধ। অনেক সুন্দর একটা ছবি। আমি বিশ্বাস করি আপনারা হলে গিয়ে ছবিটি দেখবেন। ‘অন্তর জ্বালা’ আসলে দর্শকদের অন্তর জ্বালাবে না।

সায়মন আরও বলেন, ‘অন্তর জ্বালা’ আপনাদের ছবি, দেশীয় ছবি। চলুন সবাই হলে গিয়ে ছবিটি দেখি।

এদিকে ছবির নির্মাতা মালেক আফসারি জানিয়েছেন, দেশের ১৭৫ টি হলে মুক্তি পাচ্ছে অন্তর জ্বালা। ছবিতে পরীমনি আর নায়ক জায়েদকে দেখা যাবে একেবারেই ভিন্ন রুপে। প্রয়াত নায়ক মান্নার এক অন্ধ ভক্তকে নিয়েই এগিয়েছে ছবির কাহিনী।

সূত্র : চ্যানেল আই অনলাইন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

পরীমনির ব্যাপারে একটু স্পেশালই বলতে চাই

আপডেট টাইম : ০১:৪৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭