ঢাকা ০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

আজও বৃষ্টিপাত হতে পারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭
  • ৫৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটির কারণে রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চলে আজও আকাশ অধিকাংশ সময় মেঘাচ্ছন্ন থাকতে পারে। ঝরতে পারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এটি উত্তর-পূর্ব দিকে আরো অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে গেলেও আজ সকাল থেকে আকাশ রয়েছে মেঘলা।

বিকাল পর্যন্ত আকাশের অবস্থা কিছুটা স্বাভাবিক হতে পারে বলে জানান ঢাকা আবহাওয়া কার্যালয়ের আবহাওয়াবিদ রুহুল আমিন।

এর আগে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে গত শুক্রবার থেকে রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত থাকে।

এদিকে সকালে বৈরী আবহাওয়ার কারণে রাজধানীতে যানবাহন কম দেখা গেছে। গণপরিবহন কম থাকায় অফিসগামীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়। কাদামাখা পানিতে  আটকে থাকে সারি সারি গাড়ি। দেখা দেয় যানজট।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, আজ দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

সেই সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

আজও বৃষ্টিপাত হতে পারে

আপডেট টাইম : ১২:০০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭