ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

বাপ্পির নায়িকা হচ্ছেন চিত্রনায়িকা মারজান জেনিফা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭
  • ৪৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বর্তমান সময়ে ঢালিউডের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। মাহিয়া মাহি, পরীমনি, আঁচল আঁখি, বিদ্যা সিনহা মিম, মিষ্টি জান্নাতসহ এ সময়ের জনপ্রিয় সব নায়িকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। এবার জুটি বাঁধতে যাচ্ছেন মুসাফির খ্যাত নবাগত চিত্রনায়িকা মারজান জেনিফার সঙ্গে।

নাম ঠিক না হওয়া একটি সিনেমায় জুটি বাঁধছেন বাপ্পি-জেনিফা। নতুন বছরের শুরুর দিকে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হবে বলে হাওর বার্তাকে জানান বাপ্পি চৌধুরী।

এ প্রসঙ্গে বাপ্পি চৌধুরী হাওর বার্তাকে বলেন, ‘মারজান জেনিফার সঙ্গে প্রথমবার কোনো সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। খুব শিগগির আনুষ্ঠানিকভাবে এ সিনেমার নাম ঘোষণা করা হবে। আশা করছি, সিনেমাটির কাজও দারুণ হবে।

এ প্রসঙ্গে মারজান জেনিফা হাওর বার্তাকে বলছেন, ‘আমি ও বাপ্পি চৌধুরী একটি সিনেমায় কাজ করতে যাচ্ছি। সিনেমাটির গল্প লেখার কাজ চলছে। আসছে নতুন বছর এ সিনেমার নাম ঘোষণা করা হবে।’

বাপ্পি বর্তমানে ‘প্রেমের বাঁধন’ নামে সিনেমার শুটিং করছেন। গাজী জাহাঙ্গীর পরিচালিত এ সিনেমায় বাপ্পির বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

বাপ্পি অভিনীত সর্বশেষ ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমাটি মুক্তি পেয়েছে। হিমেল আশরাফ পরিচালিত এ সিনেমায় বাপ্পির বিপরীতে অভিনয় করছেন আঁচল আঁখি।

এদিকে মারজান জেনিফা ‘মুসাফির’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন। আশিকুর রহমান পরিচালিত এ সিনেমায় আরিফিন শুভর সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন এই অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

বাপ্পির নায়িকা হচ্ছেন চিত্রনায়িকা মারজান জেনিফা

আপডেট টাইম : ০৩:৩৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭