ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

৩ কোটি বাজেটের অনুষ্ঠানের উপস্থাপক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭
  • ৩৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ চলচ্চিত্রে অভিনয় শুরু করার প্রায় মাস তিনেক আগে থেকেই সব ধরনের অনুষ্ঠানের উপস্থাপনা থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি। এরপর মঞ্চে মাঝেমধ্যে অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। তবে এই অনুষ্ঠানগুলো খুবই আলাদা, মানে বিশেষ কিছু। কিন্তু এ সময় টিভি চ্যানেলের কোনো অনুষ্ঠান উপস্থাপনা করেননি চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তিনি আবার উপস্থাপনা করবেন। অনুষ্ঠানের নাম ‘মা ভার্সেস বউ’। জানা গেছে, ১০ পর্বের এই অনুষ্ঠান উপস্থাপনা করবেন তিনি। প্রতিটি পর্বের দৈর্ঘ্য হবে ১৫ মিনিট।

এত দিন পর হঠাৎ টিভির অনুষ্ঠান উপস্থাপনা করতে রাজি হলেন কেন? নুসরাত ফারিয়া বলেন, ‘অনুষ্ঠানটি দারুণ মজার হবে, আর আয়োজনও বড়। ১০ পর্বের এই অনুষ্ঠানের বাজেট প্রায় তিন কোটি টাকা। বুঝতেই পারছেন, সাধারণ কোনো অনুষ্ঠান নয়। একেবারে অন্য রকম ভাবনা। এমন অনুষ্ঠান আগে কখনো হয়নি। সবকিছু দেখে রাজি হয়ে গেলাম।

আবার নিয়মিত উপস্থাপনা করার আভাস দিলেন নুসরাত ফারিয়া। বললেন, ‘জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে পাঁচ বছরের চুক্তি আছে। তাঁদের অনুমতি নিয়ে কাজটি করছি। এ ধরনের মজার ভিন্ন ধরনের কাজ পেলে নিয়মিত উপস্থাপনা করব।

‘মা ভার্সেস বউ’ অনুষ্ঠানের ভাবনা এখনই বলতে চাননি নুসরাত ফারিয়া। শুধু বলেছেন, অনুষ্ঠানের প্রতিটি পর্বে একজন অতিথির সঙ্গে মা আর তাঁর ছেলের বউ অংশ নেবেন। সেখানে তাঁদের নিয়ে পরিকল্পনা সাজানো হয়েছে। আমি বলব, তা শুধু বাংলাদেশ নয়, আরও অনেক দেশের সব পরিবারের গল্প।

নুসরাত ফারিয়া বলেন, এরই মধ্যে অনুষ্ঠানটির ট্রেলার তৈরি হয়েছে। আগামীকাল ইউটিউবে মুক্তি দেওয়া হবে এটি। অনুষ্ঠানটি পরিচালনা করছেন তানিম রহমান অংশু। ১৭ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত এফডিসিতে অনুষ্ঠানটির টানা শুটিং হবে। ‘মা ভার্সেস বউ’ অনুষ্ঠান নতুন বছরের জানুয়ারি মাসে বঙ্গবিডি আর গ্রামীণফোনের বায়োস্কোপ চ্যানেলে অবমুক্ত করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

৩ কোটি বাজেটের অনুষ্ঠানের উপস্থাপক

আপডেট টাইম : ০৩:১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭