ঢাকা ১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমার কাছে কোনো কাবিননামা কপি নেই অপু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭
  • ৪০৫ বার

 হাওর বার্তা ডেস্কঃ শাকিব খান-অপু বিশ্বাসের ডিভোর্স ঝড় শেষ না হতেই নতুন করে শুরু হলো তাদের দেনমোহর বিতর্ক। শাকিব আর তার আইনজীবী বলছেন, কাবিননামায় দেনমোহর হিসেবে উল্লেখ রয়েছে ৭ লাখ ১ টাকা। আর অপুর দাবি করছেন, ১ কোটি ৭ লাখ টাকা।

এ নিয়ে অপুর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ করছেন শাকিব। অপু বলছেন, যদিও আমার কাছে কাবিননামার কোনো কপি নেই, তারপরও মনে পড়ছে কাবিননামায় ১ কোটি ৭ লাখ টাকাই উল্লেখ ছিল। আমাকে ডিভোর্স দিলে এই অঙ্কের টাকাই দিতে হবে।

বিষয়টি জানতে চাইলে শাকিব বলেন, অপু নতুন করে জালিয়াতির আশ্রয় নিতে যাচ্ছে। ৭ লাখ ১ টাকাকে সে উল্টে ১ কোটি ৭ লাখ টাকা বানাতে চাইছে। দেনমোহর যদি ১ কোটি টাকাও হয় এরপর ভাঙা টাকা হিসেবে ৭ লাখ টাকা কেমন করে হবে।

শাকিব খান আরো বলেছেন, আমি আর কোনো ঝামেলার মধ্যে নেই। আইনই সব দেখবে। যার সঙ্গে মতের মিল হয় না, তার সঙ্গে কখনো এক ছাদের নিচে বসবাস করা যায় না। অনেক কষ্ট সহ্য করে ৯ বছর সংসার করেছি। এখন আমার একটি সন্তান আছে। তার সামনে যদি খুনসুটি লেগেই থাকে তাহলে তার মন-মানসিকতার ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে। জয়ের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবেই সেপারেশনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমার কাছে কোনো কাবিননামা কপি নেই অপু

আপডেট টাইম : ০২:১৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭