ঢাকা ০১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭
  • ৫০০ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার পর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। বঙ্গোপসাগরে গভীর নিম্ন চাপের প্রভাবেই এই বৃষ্টি হচ্ছে।

অগ্রহায়ণের শেষ দিকের এই গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে শীতের আগামনী বার্তাও। যদিও গতকাল দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি স্থানে এ বৃষ্টির সঙ্গে শীত জেকে বসার খবরও পাওয়া গেছে।

গতকালের আবহাওয়ার সর্বশেষ বুলেটিনে জানানো হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের দু’এক জায়গায় হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

এদিকে গভীর নিম্নচাপটির কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গভীর নিম্নচাপটি মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৬৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৬৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরো ঘণীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে

আপডেট টাইম : ১০:০৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭