ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

আমির খানের হারিয়ে যাওয়া এই নায়িকা এখন কোথায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭
  • ৪৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ নব্বইয়ের দশকে বলিউডের শীর্ষস্থানীয় নায়িকাদের মধ্যে তিনি একজন ছিলেন। মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে অক্ষয় কুমারের মতো তারকাদের সঙ্গে অভিনয় করেছেন দাপটের সঙ্গে। তবে আমির খানের সঙ্গে তার একটি সিনেমা ভীষণ সাফল্য লাভ করে, যে কারণে তিনি আজও জনপ্রিয়। সেই সিনেমার একটি গান আজও মুখে ফেরে দর্শকদের। নিষ্পাপ চেহারার মিষ্টি মেয়ে, যিনি কিনা আমির খানের নায়িকা ছিলেন, তার নাম আয়েশা জুলখা। আজকাল তিনি কোথায়, কী করছেন- জানেন পাঠক?

আয়েশা জুলখা। ছবি: সংগৃহীত।

সম্প্রতি মুম্বই মিরর থেকে পাওয়া খবর অনুযায়ী, তিনি ফিরছেন বড়পর্দায়। পরিচালক অনিল শর্মার আগামী ছবিতে দেখা যাবে আয়েশাকে। এই প্রসঙ্গে আয়েশা বলেন, ‘আমি অভিনয় করার জন্য প্রস্তুত নই। তবে পরিচালক অনিল জোর করছেন। আমার চরিত্রটি এক স্বাধীন নারীর। মেয়ের সঙ্গে তার বন্ধুর মতো সম্পর্ক। চরিত্র পছন্দ হওয়ায় অভিনয় করতে রাজি হলাম।’

বর্তমান রূপে আয়েশা জুলখা। ছবি: সংগৃহীত।

আয়েশার দাবি, কোনদিন তিনি বলিউডের নায়িকাদের সঙ্গে প্রতিযোগিতায় ছিলেন না। তাই খুব কম কাজ করেছেন। আর এখন তার বয়স অনুযায়ী যে চরিত্র পেয়েছেন তাতেই তিনি খুশি। ১৯৯১ সালে মুক্তি পায় আলোচিত সিনেমা ‘জো জিতা ওহি সিকান্দার’। সিনেমাটিতে আমিরের নায়িকা ছিলেন আয়েশা জুলখা। সে সময় ধারাবাহিকভাবে তিনি হিট-সুপারহিট ছবি উপহার দিচ্ছিলেন এই নায়িকা। ১৯৯৫ সালের পর থেকে বলিউড থেকে হারিয়ে যান তিনি। মাঝে বিভিন্ন গ্রুপ থিয়েটারেও অভিনয় করছিলেন। কিন্তু গত ১০ বছরে বলিউড থেকে অভিনেত্রী নামটাকে মুছে ফেলেছিলেন আয়েশা।

সূত্র: ইন্ডিয়া টুডে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

আমির খানের হারিয়ে যাওয়া এই নায়িকা এখন কোথায়

আপডেট টাইম : ০৮:১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭