ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

বাপ্পী বিয়ের পীড়িতে বসছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৪:০০ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭
  • ৩৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বিয়ের পীড়িতে বসতে যাচ্ছেন নায়ক বাপ্পী চৌধুরী। পারিবারের পছন্দেই বিয়ে করছেন এই নায়ক। আজ তাঁর জন্মদিন, এই দিনে বাবা-মার জন্য এটা তাঁর উপহার বলে জানান বাপ্পী।

তিনি বলেন, ‘আমার বড় ভাই গত বছর বিয়ে করেছেন, তার পর থেকেই আমার ওপর বিয়ের চাপ আসছিল বাবা-মার পক্ষ থেকে। যেখানেই যান, আমার বউ দেখা শুরু করেন। আজ সকালে বাবা-মাকে আমি সম্মতি দিয়েছি, তাঁদের পছন্দই আমার পছন্দ জানিয়ে দিয়েছি। আজ আমার জন্মদিনে এটা বাবা-মার জন্য উপহার।’

তবে মিডিয়ার কোন মেয়েকে বিয়ে করছেন না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। বাপ্পী জানান, ‘আমি আসলে যৌথ পরিবারে বড় হয়েছি, পরিবার মানে আমি বুঝি মা-বাবা, ভাইবোন, চাচা-চাচি, চাচাতো ভাইবোন, দাদা-দাদি। আমি যেহেতু কাজের কারণে পরিবারকে সময় দিতে পারি না, তাই আমি চাই, আমার পরিবারের মধ্যমণি হবে আমার স্ত্রী, যে কারণে আমি সাধারণ একটি মেয়ে চাই, যে আমার পরিবারকে সময় দেবে।’

কবে নাগাদ বিয়ের কথা ভাবছেন জানতে চাইলে বাপ্পী বলেন, ‘বাবা-মাকে বলেছি, আগামী বছর বিয়ে করব, সেটা বছরের মাঝামাঝিতে হতে পারে।’

জন্মদিনেও শুটিং এ ব্যস্ত আছেন বাপ্পী। ‘প্রেমের বাঁধন’ শিরোনামের ছবিতে অভিনয় করছেন তিনি।

গাজী জাহাঙ্গীর পরিচালিত ‘প্রেমের বাঁধন’ ছবিতে বাপ্পী ছাড়াও অভিনয় করছেন মাহিয়া মাহি, তানিন, কাজী হায়াৎ, ডিজে সোহেল, কাবিলা প্রমুখ। পরিচালনার পাশপাশি ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য তৈরি করেছেন গাজী জাহাঙ্গীর নিজেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

বাপ্পী বিয়ের পীড়িতে বসছেন

আপডেট টাইম : ০৪:১৪:০০ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭