ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ সদর উপজেলার ছিনতাইকারী আটক করে পুলিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০১৭
  • ৪৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে মাছবাহী ইঞ্জিন চালিত একটি টমটম আটকিয়ে ছিনতাই করতে গিয়ে শরিফুল ইসলাম (২০) নামে এক ছিনতাইকারী আটক হয়েছেন।

গতকাল সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার মরিচখালী সড়কের ভরাটি এলাকায় তাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শরিফুল কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পূর্ব ভরাটি গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, সাইদুর রহমান নামে এক মাছ ব্যবসায়ী মরিচখালী বাজার থেকে একটি ইঞ্জিন চালিত টমটমে করে মাছ নিয়ে ভৈরব যাচ্ছিলেন। পথে ভরাটি এলাকায় পৌঁছালে কয়েকজন লোক টমটম আটকিয়ে ছিনতাই শুরু করে। পরে সাইদুরের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় মমিন (৪৫) নামে এক ব্যক্তি আহত হন। একপর্যায়ে শরিফুলকে আটক করে পুলিশ সোপর্দ করা হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার শওকত জাহান জানান, মাছবাহী টমটমটি থানায় এনে রাখা হয়েছে।

সূত্র: বাংলানিউজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কিশোরগঞ্জ সদর উপজেলার ছিনতাইকারী আটক করে পুলিশ

আপডেট টাইম : ০৫:৪১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০১৭