ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

অপূর্বর সঙ্গে দুই নাদিয়া দুর্বল চিত্রনাট্যে গল্পে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০১৭
  • ৪১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ নাটকের নাম ‘একটি দুর্বল চিত্রনাট্য’। নাম শুনেই দেখতে ইচ্ছে হয় কী আছে দুর্বল চিত্রনাট্যে। নাটকের গল্পে দেখা যাবে, লেখক হিসেবে জুটি হয়ে ওঠে রাজীব আহমেদ এবং জয়া রহমান। পাঠকদের কাছে তাদের পরিচয় হয়ে ওঠে রাজ নামে। রাজীব আহমেদের প্রথম অক্ষর রা এবং জয়া রহমানের প্রথম অক্ষর জ নিয়েই হয়েছে ‘রাজ’। অন্যদিকে রাজীব আহমেদের স্ত্রী মিতু। একসময় রাজীব ও জয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ভুল বুঝে মিতু। শুরু হয় টানাপড়েন। রুম্মান রশীদ খানের লেখা এমন গল্প নিয়েই নাজমুল রনি নির্মাণ করেছেন নাটকটি।

এতে রাজীব চরিত্রে অপূর্ব, জয়া রহমান চরিত্রে নাদিয়া মিম এবং মিতু চরিত্রে অভিনয় করেছেন শায়লা খানম নাদিয়া। সম্প্রতি শেষ হয়েছে নাটকের শুটিং। এতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘নাটকটির গল্প এক কথায় দারুণ। গল্পের প্রয়োজনেই দুই নাদিয়ার সঙ্গে প্রথম কাজ করেছি। আশা করছি নাটকটি ভালো লাগবে দর্শকের।’

নাদিয়া মিম বলেন, ‘গল্পটাতে বেশ নতুনত্ব আছে। আমার চরিত্রটি দারুণ উপভোগ করেছি। অপূর্ব ভাইয়ার সঙ্গে কাজ করাটা আমার জন্য দারুণ অভিজ্ঞতার।’ নাটকটি শিগগিরই কোনো একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা। এদিকে অপূর্বের লেখা গল্প নিয়ে ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হচ্ছে নাটক ‘বিলাভড’।

এ নাটকের মাধ্যমেই দশ বছর পর অভিনয়ে ফিরেছেন বুলবুল আহমেদের মেয়ে ঐন্দ্রিলা। এতে প্রথম একসঙ্গে দেখা যাবে ঐন্দ্রিলা ও অপূর্বকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

অপূর্বর সঙ্গে দুই নাদিয়া দুর্বল চিত্রনাট্যে গল্পে

আপডেট টাইম : ০৪:৪১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০১৭