ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

অপুকে ডিভোর্স দিলেন শাকিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭
  • ৩৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বেশ কিছুদিন ধরেই মিডিয়ায় গুঞ্জন ভাসছিল শাকিব-অপুর মধ্যে বিচ্ছেদ ঘটছে। বিশেষ সূত্রের বরাতে এ নিয়ে দৈনিক যুগান্তর বিশেষ প্রতিবেদনও প্রকাশ করে। অবশেষে সত্যি হলো। ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান স্ত্রী অপু বিশ্বাসকে ডিভোর্সের চিঠি পাঠিয়েছেন। যদিও এখন পর্যন্ত সেই চিঠি অপুর হাতে পৌঁছায়নি কিংবা তিনি পাননি। এ চিঠি পাঠানোর মধ্য দিয়ে শেষ হলো ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এ জুটির ৯ বছরের দাম্পত্য সম্পর্ক।

নাম প্রকাশ না করার শর্তে শাকিব খানের এক ঘনিষ্ঠ সূত্র জানায়, প্রায় মাসখানেক আগেই শাকিব খান ডিভোর্সের চিঠি তৈরি করে রেখেছিলেন। ভারতে শুটিংয়ে যাওয়ার মুহূর্তে সেই চিঠি অপুর কাছে পাঠিয়েছেন তিনি। সূত্র জানায়, ডিভোর্সের সেই চিঠিটি শাকিব তার এক আত্মীয়ের মাধ্যমে অপুর কাছে পাঠিয়েছেন। কিন্তু অপু আজ বিকাল পর্যন্ত চিঠি পাওয়ার কথা অস্বীকার করেছেন।

শাকিব অপুকে ডিভোর্স দিচ্ছেন, এ খবরটি গত এক মাস ধরে মিডিয়ায় বেশ জোরালোভাবেই প্রকাশ হয়ে আসছিল। কিন্তু শাকিব এ ব্যাপারে সরাসরি কিছুই বলেননি। সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত হয়েই প্রকাশ হয়েছিল।

অপুও বারবার চেষ্টা করেছেন শাকিবের মুখ থেকে সরাসরি বিষয়টি শুনতে। কিন্তু কারও মধ্যে কোনো কথা না হওয়ার কারণে বিচ্ছেদের ব্যাপারে সে সময় অপু নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি।

২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খান ও অপু বিশ্বাস বিয়ে করেন। বিয়ের পর থেকেই দুজনে বিষয়টি গোপন রাখেন। এভাবেই আট বছর কেটে যায়। অবশেষে চলতি বছর ১০ এপ্রিল হঠাৎ করেই শিশু সন্তান আব্রামকে নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলের লাইভে এসে অপু বিয়ে এবং সন্তানের বিষয়টি ফাঁস করে দেন।

ঠিক তখন থেকেই শাকিব ও অপুর মধ্যে শীতল সম্পর্ক বিরাজ করছিল। এই শীতল সম্পর্কই শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়ায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

অপুকে ডিভোর্স দিলেন শাকিব

আপডেট টাইম : ০৫:০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭