ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

অনন্ত জলিলকে মেয়র চান ভক্তরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৪:১০ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭
  • ৪২৮ বার

অনন্ত জলিল

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনন্ত জলিল। গত ১ ডিসেম্বর তিনি ফেসবুকে লেখেন- আনিসুল হক চৌকষ উপস্থাপক, উদ্যমী ব্যবসায়ী ও প্রজ্ঞাবান নেতা। প্রাণের শহর ঢাকাকে তিলোত্তমা করাই ছিল তার শেষ স্বপ্ন। প্রিয় নাগরিকদের অনন্ত অপেক্ষায় রেখে গেলেন। হৃদয়ের অতলগভীর থেকে শ্রদ্ধা তার প্রতি।
অনন্ত জলিলের ওই ফেসবুক স্ট্যাটাসের নিচে কমেন্টে তার ভক্তদের কেউ কেউ অনন্ত জলিলকে মেয়রপ্রার্থী হওয়ার অনুরোধ করেন। ভক্তদের এসব কমেন্টের জবাবে গতকাল অনন্ত জলিল ফেসবুকে  লেখেন- শুভাকাঙ্ক্ষীরা চাচ্ছেন আমাকে মেয়র হিসেবে দেখতে। এ বক্তব্য আমার প্রতি আবেগের বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, আমি কখনও রাজনীতি করিনি, করবও না। রাজনীতির জন্য আমি নই। দেশের অনেক যোগ্য রাজনীতিবিদ আছেন, তারা আসবেন রাজনীতিতে এবং দেশকে উন্নতির শিখরে নিয়ে যাবেন। তাদের মাঝে থেকে একজন যোগ্য রাজনীতিবিদ ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র হয়ে আমাদের প্রিয় ঢাকাকে নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলবেন।
সদ্য প্রয়াত আনিসুল ভাইয়ের অবাস্তবায়িত স্বপ্ন পূরণ করবেন। সেই যোগ্য রাজনীতিবিদকে খুঁজে বের করবেন দেশরত্ন ও জননেত্রী শেখ হাসিনা। তিনি যেভাবে যোগ্য হাতে দেশ পরিচালনা করছেন, তেমনিভাবে আমাদের ঢাকা উত্তরের জন্য যোগ্য, সৎ ও কর্মঠ মেয়র নির্বাচনের মাধ্যমে উপহার দেবেন।
বন্ধুরা, আপনাদের অনুপ্রেরণায় আগেও যেভাবে মানুষ ও সমাজের সেবা করেছি, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভবিষ্যতে যেন তেমনটি করে যেতে পারি। আগেও যেভাবে আপনারা আমার পাশে ছিলেন, আশা করি সবসময় একইভাবে আমার পাশে থাকবেন। আমি অতিসামান্য একজন মানুষ, তাই আপনাদের ভালোবাসা নিয়ে সবসময় আপনাদের পাশেই থাকতে চাই।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

অনন্ত জলিলকে মেয়র চান ভক্তরা

আপডেট টাইম : ০৪:২৪:১০ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭