ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

আমিন খান দুই বছর পর সিনেমার শুটিং করছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৪:২০ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭
  • ৪৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ এক দশক আগেও দাপিয়ে রূপালি পর্দা কাঁপিয়েছেন চিত্রনায়ক আমিন খান। এরপর নানা কারণে জনপ্রিয় এই নায়ককে আর চলচ্চিত্রে পাওয়া যায়নি। সর্বশেষ গেল বছরের ২৬ আগস্ট আমিন খান অভিনীত ‘এক জবানের জমিদার হেরে গেলেন এবার’ ছবিটি মুক্তি পুক্তি পায়।

আমিন খানের ভক্তদের জন্য সুখবর হচ্ছে, সুদর্শন এই নায়ক প্রায় দুই বছর পর আবার সিনেমার শুটিংয়ে ফিরেছেন। গতকাল থেকে আমিন খান শুটিং করছেন তার নতুন ছবি ‘অবতার’ এর। বর্তমানে তিনি শুটিং করছেন পাবনায়। গতকাল রাতে আমিন খান পাবনা থেকে জানালেন, দুই বছর পর শুটিংয়ে ফেরার অনুভূতি; বললেন, অদ্ভূত এককাজ ভালো লাগা কাজ করছে।

আমিন খান বলেন, পাবনা সদর থেকে কিছুটা ভেতরে শুটিং করছি। যে স্থানে শুটিং হচ্ছে জায়গাটা দেখে আমি মুগ্ধ। মনে হচ্ছে, এই স্থানটা তৈরি হয়েছে ‘অবতর’ ছবির শুটিংয়ের জন্য। কারণ, পুরো পরিবেশটা গল্পের সঙ্গে মিলে যায়। শুটিং এর ফাঁকে চারপাশটা ঘরে দেখেছি। ১৯৬৫ সালে নির্মিত একটি ক্লিনিকে শুটিং চলছে। ছবির গল্পের প্রেক্ষাপট এবং নিজের চরিত্র সবকিছু পারফেক্ট মনে হচ্ছে।

‘অবতার’ ছবিতে আমিন খানকে প্রতিবাদী এক বড় ভাইয়ের চরিত্রে দেখা যাবে। যে সমাজে মাদক ও নানা অবক্ষয়ের বিরুদ্ধে লড়েন। সমাজকে বদলে দিতে সবসময় সচেষ্ট থাকেন। এই নায়কের দাবী, অনেক চ্যালেঞ্জিং একটা চরিত্র। ১০ ডিসেম্বর পর্যন্ত আমিন খান পাবনায় শুটিং করবেন। শিগগির আরো কয়েকটি ছবির ঘোষণা দেবেন বলে জানান, ‘হৃদয় তোমার আমার’ ছবির এই নায়ক।

এ ছবিতে আমিন খান ছাড়াও অভিনয় করবেন মাহি, মিশা সওদাগর, সুব্রত। নায়ক হিসেবে অভিনয় করছেন রুশো নামে নবাগত একজন- বললেন নির্মাতা মাহমুদ হাসান শিকদার। ছবির পরিচালনার পাশাপাশি কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তিনি নিজেই। নির্মাতা জানান, মাহি আজ থেকে শুটিং করছেন। মিশা ক্যামেরার সামনে দাঁড়াবেন ১৮ তারিখ। টানা শুটিং চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।

পুরোপুরি বাণিজ্যিক ঘরানার ছবি ‘অবতার’। এই ছবিতে নাচ, গান, ফাইট সবই থাকছে। আমাদের সমাজ বদলে দেয়ার মতো ‘অবতার’ এখন খুঁজে পাওয়া যায় না। যার জন্য সমাজে নৈতিক অবক্ষয় বিরাজ করছে। ছবিতে আমিন খানকে সমাজের ‘অবতার’ হিসেবে দেখা যাবে।

চলচ্চিত্র থেকে দূরে থাকলেও ছোটপর্দায় আমিন খানের উপস্থিতি সরব। বিশেষ করে ঈদ কিংবা কোনো বিশেষ দিবস, উৎসবে তাকে একাধিক নাটকে দেখা যায়। সম্প্রতি তিনি ‘বিরোধ’ নামে একটি ধারাবাহিক নাটকে কাজ করছেন। এই নাটকে তাকে একজন চেয়ারম্যানের চরিত্রে দেখা যাবে। এছাড়া আমিন খান মার্সেল ইলেকট্রনিক্সের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

আমিন খান দুই বছর পর সিনেমার শুটিং করছেন

আপডেট টাইম : ০৭:৫৪:২০ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭