ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শাকিব-আসিফ এক সাথে নোলকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭
  • ৪৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বেশ কিছু দিন আগে অনুষ্ঠিত হয় সুপার স্টার শাকিব খান ও ববি জুটির নতুন ছবি নোলকের। আগামীকাল থেকে শুরু হচ্ছে ছবিটির শুটিং। এ কথা সবারই জানা, তবে নতুন খবর হল এই ছবিতে একসাথে কাজ করতে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠ শিল্পী আসিফ আকবর।

শাকিব খানের বেশ কয়েকটি ছবিতে গান গেয়েছেন আসিফ। সেসব গান পেয়েছে জনপ্রিয়তাও। সেই ধারবাহিকতায় এবার নোলক ছবিতে ‘শীতল পাটি’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। ফেরারী ফরহাদের কথায় এর সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ুন।

বি হ্যাপি এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন নবাগত প্রযোজক সাকিব সনেট। ছবিটি নির্মাণ করবে তরুণ নির্মাতা রাশেদ রাহা। ছবিতে শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ববি। এছাড়া বিশেষ দুটি চরিত্রে থাকছেন তারকা দম্পতি ওমর সানী-মৌসুমী।

ভারতের রামোজি ফিল্ম সিটিতে ‘নোলক’-এর বেশ খানিকটা অংশের শুটিং হবে। এছাড়া দেশেরও কিছু মনোরম লোকেশনে চিত্রায়িত হবে ‘নোলক’।

উল্লেখ্য, শাকিব খান ও ববি এর আগে চারটি ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন। সবগুলো ছবিই দর্শকপ্রিয় এবং ব্যবসাসফল হয়েছে। ফলে এই ছবিটি নিয়েও দর্শকমনে দারুণ আগ্রহ কাজ করছে। এখন দেখার পালা শাকিব-ববি নতুন রূপে কেমন বাজিমাত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শাকিব-আসিফ এক সাথে নোলকে

আপডেট টাইম : ০৫:৪৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭