ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

শ্রীমঙ্গলে একসঙ্গে বাপ্পি-মিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭
  • ৩৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সিলেটের শ্রীমঙ্গলের মনোরম লোকেশনে তারা দুজনে রোমান্স করছেন। সিনেমার দৃশ্যের প্রয়োজনেই তাদের রোমান্স করতে হচ্ছে। ‘হৃদয়ের যত দিন ছিলো যে ভাবনা, তোমায় ছেড়ে তো যাব না’ এমন কথার গানে ঠোঁট মিলাচ্ছেন বাপ্পি-মিম। তারেক শিকদার পরিচালিত ‘দাগ’ সিনেমায় এ গানটি দেখা যাবে।

কবির বকুলের কথায় গানটির সুর করেছেন আলী আকরাম শুভ। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও পড়শী। এ গানের নৃত্য পরিচালনা করছেন আজাদ।

গত ২৬ নভেম্বর থেকে সিলেটের শ্রীমঙ্গলে ‘দাগ’ সিনেমার শেষ লটের শুটিং শুরু হয়েছে। আগামী ২ ডিসেম্বর পর্যন্তর এর দৃশ্যায়ন করা হবে বলে রাইজিংবিডিকে জানান চিত্রনায়ক বাপ্পি চৌধুরী।

এ প্রসঙ্গে বাপ্পি চৌধুরী হাওর বার্তাকে বলেন, ‘দাগ সিনেমার শেষ লটের শুটিং চলছে। শ্রীমঙ্গলে একটি গানের শুটিং করছি। এছাড়া এখানে মারামারির দৃশ্যের শুটিং হবে। এরপরই সিনেমার ক্যামেরা ক্লোজ হবে। সিনেমাটির কাজ ভালো হয়েছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

ভিশন অডিও প্রযোজিত এ সিনেমায় বাপ্পি-মিম ছাড়াও আরো অভিনয় করছেন আঁচল, ডি জে সোহেল, শতাব্দী ওয়াদুদ, লিনা ফেরদৌস, ফারুক মজুমদার প্রমুখ। গল্প লিখেছেন কামাল আহমেদ। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রফিকুজ্জামান।

এর আগে বাপ্পি-মিম জুটি ‘সুইটহার্ট’, ‘আমি তোমার হতে চাই’সিনেমায় অভিনয় করেছেন। এ দুটি সিনেমা ইতোমধ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

শ্রীমঙ্গলে একসঙ্গে বাপ্পি-মিম

আপডেট টাইম : ০৩:১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭