ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ছেলেকে আগামী দিনের নায়ক বানাবেন শ্রাবন্তী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭
  • ৪৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ দ্বিতীয় স্বামী কৃষ্ণ ভ্রজকে তালাক দেয়ার পর একমাত্র ছেলে অভিমুন্য ওরফে ঝিনুককে নিয়েই দিন কাটছে কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। ঝিনুক শ্রাবন্তীর প্রথম ঘরের সন্তান। প্রথম স্বামী চলচ্চিত্র নির্মাতা রাজিব বিশ্বাসকে তালাক দেয়ার পর সন্তান ঝিনুককে তার কাছেই রেখে দেন নায়িকা। এই সন্তানের সঙ্গেই নানা ভঙ্গিতে পোজ দিয়ে ছবি তুলে একাধিক বার সমালোচিত হয়েছেন শ্রাবন্তী। তবে এবার কোনো সমালোচনা নয়, নিয়ে এলেন সুসংবাদ। ছেলে ঝিনুককে আগামী দিনে নায়ক হিসেবে পর্দায় দেখতে চান বলে সম্প্রতি ঘোষণা দিয়েছেন শ্রাবন্তী।

ঝিনুকের বয়স এখন ১২ বছর। ছেলে বড় হয়ে কী করবেন, এমন চিন্তা এরই মধ্যে শ্রাবন্তীকে ভাবাচ্ছে। সম্প্রতি কলকাতার একটি ম্যাগাজিনকে সাক্ষাৎকার দেন নায়িকা। সেখানে ছেলে ঝিনুকের ভবিষ্যৎ নিয়ে তিনি কথা বলেন। মা হিসেবে ছেলেকে ভবিষ্যতে কীভাবে দেখতে চান? এমন প্রশ্নের জবাবে ঝিনুককে নায়ক বানানোর কথা বলেন মা শ্রাবন্তী।

সম্প্রতি যিশু সেনগুপ্ত ও তার মেয়ে সারার সঙ্গে একটি ছবিতে অভিনয় করেছেন শ্রাবন্তী। হাসতে-হাসতে ওই সাক্ষাতকারে বলেন তিনি বলেন, ‘এই তো আমি আজ যিশুদার সঙ্গে কাজ করছি। কয়েক বছর পর হয়তো ঝিনুক আর সারা সিনেমা করবে। আর আমি গম্ভীর মুখে ইন্টারভিউ দেব, ওদের নিয়ে।’

শ্রাবন্তী আরো বলেন, ‘মাত্র ১২ বছর বয়সেই পাঁচ ফুট দশ ইঞ্চি উচ্চতা ঝিনুকের! কী যে হবে। আমার ছেলে ভবিষ্যতে নায়ক হতে পারে। আমার ইচ্ছে ঝিনুক নায়ক হবে। তবে এমন উচ্চতা নিয়ে নায়িকা পাবে কী করে কে জানে?’

গত বছর শাকিব খানের বিপরীতে ‘শিকারি’ছবিতে অভিনয় করেন শ্রাবন্তী। যৌথ প্রযোজনার এই ছবিটি দুই বাংলায় বেশ ভালো ব্যবসা করে। সম্প্রতি শাকিবের বিপরীতে ‘বয়ফ্রেন্ড’ নামে নতুন আরেকটি ছবি করতে যাচ্ছেন তিনি। এ ছাড়াও তার হাতে ‘‌নবজীবন বীমা কোম্পানি’, ‘বীরপুরুষ’ ও ‘জিও পাগলা’ নামে আরও বেশ কয়েকটি ছবি রয়েছে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ছেলেকে আগামী দিনের নায়ক বানাবেন শ্রাবন্তী

আপডেট টাইম : ০১:০২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭