ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

বাহুবলী’র সেটে হবে শাকিব-ববির নোলক-এর শুটিং

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭
  • ৫৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ দক্ষিণ ভারতের সাড়া জাগানো ছবি ‘বাহুবলী’। যে ছবিটি শুধু ভারতের আঞ্চলিক ছবি হিসেবে নয়, গোটা ভারত বর্ষের সিনেমার ইতিহাসে একটি দৃষ্টান্ত। ছবিটির সুবিশাল সেট নির্মাণ করা হয়েছিল রামুজি ফিল্ম সিটিতে। আর এখানেই শুটিং হবে দেশের তারকা অভিনেতা শাকিব খান ও ববি অভিনীত নির্মিতব্য ছবি ‘নোলক’-এর। এমন ঘোষণায় দিলেন ছবির প্রযোজক ও ‘বি হ্যাপী এন্টারটেইনমেন্ট’-এর সত্ত্বাধিকারী সাকিব সনেট।

গতকাল সন্ধ্যার পর রাজধানীর হোটেল ওয়েস্টিনে বিগ বাজেটের ছবি ‘নোলক’-এর মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে ঢাকাই চলচ্চিত্রকে পরিচয় করিয়ে দেয়া নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ‘বি হ্যাপী এন্টারটেইনমেন্ট’-এর সঙ্গে। যে প্রতিষ্ঠান থেকেই নির্মাণ হতে চলেছে ‘নোলক’। এসময় ছবির প্রযোজককে চলচ্চিত্র নির্মাণে এগিয়ে আসায় অভিনন্দন জানান শাকিব খানসহ উপস্থিত বাংলা চলচ্চিত্র সংশ্লিষ্ঠ মানুষেরা। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা মৌসুমী, ববি, চিত্রপরিচালক কাজী হায়াৎ, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজসহ অনেকে। পরবর্তীতে ‘নোলক’-এর লোগো উম্মোচন অনুষ্ঠানে যোগ দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তার হাত দিয়েই ‘নোলক’ নামটি উম্মোচিত হয়। ‘নোলক’ ছবিটির পরিচালক ও প্রযোজক দুজনই তরুণ। শুধু তাই নয়, সিনেমায়ও একেবারে নতুন। একজন ‘বি হ্যাপী এন্টারটেইনমেন্ট’ -এর সত্ত্বাধিকারী সাকিব সনেট, এবং অন্যজন নবীন নির্মাতা রাশেদ রাহা। নিজেদের প্রথম ছবিতেই শাকিবকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত দুই তরুণ। নোলকের গল্প ‘ফ্যামিলি ড্রামা’ হলেও ছবির জন্য অন্য যে কোনো বাংলা চলচ্চিত্রের চেয়ে ঢের বেশী বাজেট নিয়ে তৈরি হতে যাচ্ছে ছবিটি। যার অনেকখানি শুটিং হবে রামুজি ফিল্ম সিটিতে।

নোলক-এর পুরো টিমই তারুণ্য নির্ভর। ছবিটির কাজ শিগগির পুরোদমে শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা রাশেদ রাহা। ছবিতে শাকিব-ববি ছাড়াও দেখা যাবে চিত্রনাায়িকা মৌসুমী ও ওমর সানিকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

বাহুবলী’র সেটে হবে শাকিব-ববির নোলক-এর শুটিং

আপডেট টাইম : ০৩:২৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭