ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

বয়ফ্রেন্ড ছবিতে আবারও শাকিব-শ্রাবন্তী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭
  • ৪৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ ‘বয়ফ্রেন্ড’ ছবিতে আবারও নতুন করে চুক্তিবদ্ধ হলেন ‘শিকারী’ ছবির জুটি শাকিব খান ও কলকাতার শ্রাবন্তী। সংবাদটি জানিয়েছেন খোদ শাকিব খান নিজেই।

শাকিব-শ্রাবন্তী অভিনীত দ্বিতীয় ছবি হতে যাচ্ছে ‘বয়ফ্রেন্ড’। এর আগে তারা যৌথ প্রযোজনায় নির্মিত ‘শিকারী’ ছবিতে অভিনয় করে দুই বাংলায় ব্যাপক আলোচিত হয়েছিলেন। তবে এবার যৌথ প্রযোজনায় নয়, ‘বয়ফ্রেন্ড’ নির্মিত হবে একক প্রযোজনায়। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।

প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান, ‘বয়ফ্রেন্ড’ একক প্রযোজনায় নির্মিত হবে। শাকিব খান ও শ্রাবন্তী দুজনকেই চূড়ান্ত করা হয়েছে আজই। এই ছবিটি পরিচালনা করবেন উত্তম আকাশ। ‘বয়ফ্রেন্ড’ এ আরো কিছু চমক থাকবে। সেটা সময় হলেই জানানো হবে।

শাকিব খান বলেন, আগামীকাল বুধবার থেকে ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্যা মাইয়্যা’ ছবির শুটিং শুরু হবে। এরপর ভিসা জটিলতার কারণে ‘আমি নেতা হব’ ছবির গানের শুটিং আটকে ছিল, সেটা করবো। তারপর ধারাবাহিকভাবেই ‘বয়ফ্রেন্ড’ ছবির কাজ শুরু হবে। টানা শুটিং চলবে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়ক বলেন, ‘বয়ফ্রেন্ড’ ছবিতে আরো এক নায়িকা থাকবে, একেবারেই নতুন মুখ। সেটা পরে জানানো হবে। আর কয়েকটি দেশে ‘বয়ফ্রেন্ড’ এর গানের শুটিং করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

বয়ফ্রেন্ড ছবিতে আবারও শাকিব-শ্রাবন্তী

আপডেট টাইম : ০৯:০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭