ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

১শ শিশুর অপারেশন করাবেন ঐশ্বরিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭
  • ৫২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রয়াত বাবার স্মরণে একশোটি শিশুর অপারেশন করানোর সমস্ত টাকা দেবেন সাবেক বলিউড বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। ঐশ্বরিয়ার বাবা কৃষ্ণরাজ রাইয়ের জন্মদিন আজ। বিশেষ এ দিনে বাবাকে স্মরণ করে এমন সিদ্ধান্ত নিয়েছেন নায়িকা।

যেসব শিশুদের ঠোঁট বিকৃত, ঠোঁট কাঁটা বা ফাটা তারাই এই অপারেশনের আওতাভূক্ত হবে। ভারতীয় মিডিয়ার খবর বলছে, স্মাইল ট্রেন ইন্ডিয়া নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে এই কাজটি করবেন ঐশ্বরিয়া।

বচ্চন পরিবারের পুত্রবধূ আজ তার মা ও মেয়েকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের শহরতলির এক হাসপাতালে যাবেন। সেখানে ক্লেফ্ট লিপ বা ফাটা ঠোঁটে আক্রান্ত শিশুদের সঙ্গে দেখা করবেন। তাদের জীবনযুদ্ধে হেরে না গিয়ে বরং স্বপ্ন সফল করার জন্যে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবেন। গত নয় বছর ধরে আন্তর্জাতিক ক্লেফ্ট চ্যারিটির সঙ্গে যুক্ত রয়েছেন অ্যাশ। রয়েছেন জাতীসংঘ থেকে দেয়া একটি গুরুত্বপূর্ণ দায়িত্বেও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

১শ শিশুর অপারেশন করাবেন ঐশ্বরিয়া

আপডেট টাইম : ০৮:৩৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭