ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ওজন কমানোর মিশনে শাবনূর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭
  • ৩৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ চলচ্চিত্র ক্যারিয়ারের শীর্ষ আসনে থাকার শেষ সময়ে নিজের শারীরিক সুন্দর গঠন আর ধরে রাখতে পারেননি চিত্রনায়িকা শাবনূর। দিন দিন মুটিয়ে যাচ্ছিলেন তিনি। এরপর বিয়ে ও মা হওয়ার কারণে নায়িকার ওজন বাড়তেই থাকে। ফলে দারুণ মুটিয়ে গেছেন শাবনূর। কিন্তু ফের বড়পর্দায় কাজ করতে যাচ্ছেন এই তারকা। এ কারণে নায়িকা এখন ওজন কমানোর মিশনে রয়েছেন। পুরোপুরি ফিট হয়েই তিনি নতুন ছবির শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন।

শাবনূর বলেন, ‘আমার ওজন আগের চেয়ে অনেক বেড়ে গেছে। অনেক দিন ধরেই তা কমানোর চেষ্টা করছি। জানি না কতখানি ওজন কমাতে পারব। এরইমধ্যে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিজের খাদ্যতালিকা প্রস্তুত করেছি। নিয়ম মেনে প্রতিদিন সকালে সবজি, কোনো দিন স্যুপ, দুপুরে এক টুকরো মাছ বা মুরগি, সঙ্গে ফলমূল-এটাই আমার খাবারের তালিকা। চিকিৎসকদের পরামর্শে আপাতত ভাত-রুটি থেকে দূরে আছি।’ শাবনূরকে সর্বশেষ বড়পর্দায় দেখা যায় মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ছবিতে। এরপর আর কোনো ছবিতে দেখা যায়নি নন্দিত এই অভিনেত্রীকে।

কাজে ফেরা প্রসঙ্গে শাবনূর আরও বলেন, ‘ইচ্ছে ছিল আরও আগেই শুটিং শুরু করবো। কিন্তু মুটিয়ে যাওয়া ও মাঝে আমার অসুস্থতার কারণে তা সম্ভব হয়নি। তবে চলতি মাসের শেষেদিকে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফের ক্যামেরার সামনে দাঁড়াতে পারব বলে আশা করছি।’ নায়িকা জানান, মোস্তাফিজুর রহমান মানিকের নতুন ছবির মাধ্যমেই তার অভিনয়ে প্রত্যাবর্তন ঘটছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ওজন কমানোর মিশনে শাবনূর

আপডেট টাইম : ০৩:৪৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭