ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সত্যি করে বলছি, মনের মানুষের অপেক্ষায় আছি: ববি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭
  • ৪৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বলছি, ববির কথা। ভক্তদের অভিযোগ অনেকটাই সত্য। কারণ তার সর্বশেষ ছবি ‘এক রাস্তা-ওয়ান ওয়ে’ মুক্তি পেয়েছিল প্রায় এক বছর আগে। অভিযোগ প্রসঙ্গে ববি বলেন, প্রায়ই অভিযোগটা শুনতে হয়। এটা সত্য চলতি বছর কোন ছবি মুক্তি পায়নি আমার। তার মানে এই নয় যে বসে আছি। বেশ কয়েকটি ছবির কাজে ব্যস্ত রয়েছি। ভালো কাজ করতে গেলে সময় নিয়েই করা উচিত। দর্শকদের ভালোবাসি বলেই ভালো কাজ নিয়ে ফিরে আসি। সম্প্রতি ‘বেপরোয়া’র শুটিং করে ফিরলাম ভারতের হায়দ্রাবাদ থেকে। ছবিটির গান বাকি রয়েছে যা শিগগিরই থাইল্যান্ডে ক্যামেরাবন্দী হবে। আর শাকিব খানের বিপরীতে ‘নোলক’ ছবির মহরত অনুষ্ঠিত হবে আজ। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

ববি আরও বলেন, গত দেড় বছর সবচেয়ে বেশি সময় দিয়েছি হোম প্রডাকশনের ছবি ‘বিজলী’কে। মুখের কথা শেষ না হতেই প্রশ্ন ছোড়া হল বড় পর্দায় কবে চমকাবে ‘বিজলী’। এবার ববি বলেন, ছবিটির চূড়ান্ত ঘষামাজা চলছে। চলতি মাসের শেষেই মুক্তির তারিখ নির্ধারণ করতে পারবো বলে আশা রাখি। ‘বিজলী’ ছবিটি আমার জীবনের অন্যতম ড্রিম প্রজেক্ট। বাংলাদেশসহ চারটি দেশে ক্যামেরা অন হয়েছে বিজলীর। এতে প্রথমবারের মত একজন সুপার ওম্যানের চরিত্রে অভিনয় করেছি। এটি অনেক ভালোবাসার কাজ।

এবার প্রশ্ন ছোড়া হলো, তাহলে হৃদয়ের ভালোবাসার খবর কি ? অনেকটা হেসে ববি বলেন, এখনো ভালোবাসার মানুষের খোঁজ পাইনি। অনেকেই মনে করেন আমিও হয়তো ভালোবাসার রাজ্যে ডুবে ডুবে জল খাচ্ছি। তা কিন্তু নয়। সত্যি করে বলছি, মনের মানুষের অপেক্ষায় আছি। যে দিন ব্যাটে বলে মিলে যাবে সেদিনই নতুন ইনিংস শুরু করবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সত্যি করে বলছি, মনের মানুষের অপেক্ষায় আছি: ববি

আপডেট টাইম : ০২:৪১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭