ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুম কম হলেই সর্বনাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭
  • ৩৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আপনি হয়তো কাজের চাপে কম ঘুমোচ্ছেন। সকালে তাড়াতাড়ি উঠছেন আবার রাতেও দেরি করে ঘুমোতে যাচ্ছেন। কখনও ৫ ঘণ্টা ঘুমোচ্ছেন আবার কখনও ৬ ঘণ্টা।

ফলে অফিসে গিয়েও ঠিকমত কাজ করতে পারছেন না, ঝিমুনি আসছে। সবকিছু মিলিয়ে রাতে ঠিকঠাক ঘুম না হলে, পরের দিনটার সব কিছুতেই সমস্যা হয়।

গবেষকদের মতে, প্রতিদিন যদি পর্যাপ্ত পরিমাণ ঘুম না হয়, তাহলে তার প্রভাব পড়ে স্বাস্থ্যের উপর। দিনের পর দিন ঘুম কম হলে ওজন বেড়ে যাবে। তাছাড়া কম ঘুমে হৃদরোগের ঝুঁকিও বেড়ে যায়।

ঘুম কম হলে যেমন দুর্বল লাগতে শুরু করবে তেমনি মেজাজও যাবে বিগড়ে। ঘুম কম হলে কাজেও ঘাটতি পড়ে।

শরীর সুস্থ রাখতে ৮ ঘণ্টা টানা আপনাকে ঘুমোতেই হবে। না হলে মানসিক অস্থিরতায়ও ভুগতে হতে পারে বলেও মনে করছেন গবেষকরা।

ঘুম কম হলে হৃদরোগের সম্ভাবনাও বেড়ে যায়। ধূমপান যেভাবে শরীরের ক্ষতি করে, ঘুম কম হলেও সব রকমই ক্ষতি হতে পারে আপনার শরীরের।

তাছাড়া ঘুম কম হলে ব্লাড প্রেসারও বেড়ে যায়। ঘুম কম হলে মেজাজ খিটখিটে হয়ে যায়। বিশেষ করে নারীদের। তাই হাজারো চিন্তা থাকুক না কেন, ঘুমাতে গেলে, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। তাতে যেমন শরীর ভালো থাকবে তেমনি মন মেজাজও থাকবে স্বাভাবিক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঘুম কম হলেই সর্বনাশ

আপডেট টাইম : ০৫:০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭