ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

২৪ নভেম্বর মুক্তি পাচ্ছে ইয়েতি অভিযান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭
  • ৩৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনায় আগামী ২৪ নভেম্বর বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পাবে ইয়েতি অভিযান।

সুনীল গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় রহস্য-গোয়েন্দা সিরিজ কাকাবাবু। এ সিরিজের তৃতীয় উপন্যাস পাহাড় চূড়ায় আতঙ্ক উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ইয়েতি অভিযান। কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন ভারতের গুণী নির্মাতা সৃজিত মুখার্জি। প্রসেন এবং সৃজিত মুখার্জির কথায় সিনেমায় গানগুলোর সংগীতায়োজন করেছেন ইন্দ্রদীপ দাসগুপ্ত। গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং, অনুপম রায়, রূপম ইসলাম ও পাপন।

এদিকে গত ২২ সেপ্টেম্বর ছবিটি কলকাতায় মুক্তি পেয়েছে। সাফটা চুক্তির আওতায় এবার ইয়েতি অভিযান আসছে বাংলাদেশে। জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনায় এ ছবি এরইমধ্যে পেয়েছে বাংলাদেশে সেন্সর ছাড়পত্র।

ছবিতে অভিনয় করেছেন কলকাতার প্রসেনজিৎ, যিশু সেনগুপ্ত, বাংলাদেশের মিম ও ফেরদৌসসহ অনেকে। তবে জানা গিয়েছিল, ইয়েতি অভিযান ছবির বিপরীতে কলকাতায় যাবে শাকিব-বুবলি অভিনীত বসগিরি ছবিটি। তবে এখনো পর্যন্ত কত তারিখে ভারতে ছবিটি মুক্তি পাবে, তা নিশ্চিত হওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

২৪ নভেম্বর মুক্তি পাচ্ছে ইয়েতি অভিযান

আপডেট টাইম : ০১:২৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭