হাওর বার্তা ডেস্কঃ আগামী ২১ নভেম্বর থেকে শুরু হচ্ছে বদিউল আলম খোকন পরিচালিত চিত্রনায়ক সাইমন সাদিকের নতুন ছবি ‘আমার মা আমার বেহেস্ত’। ছবিটিতে সুচরিতার ছেলের চরিত্রে অভিনয় করবেন তিনি। এ প্রসঙ্গে সাইমন বলেন, ‘আমার খুব ইচ্ছে ছিল ববিতা ম্যাডামের সঙ্গে একই চলচ্চিত্রে অভিনয় করার। সেই স্বপ্ন পূরণ করেছিলেন লিটন ভাই। এবার সুচরিতা ম্যাডামের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি। তিনিও অনেক বড় মাপের একজন শিল্পী।
আমি সব সময়ই সিনিয়রদের সঙ্গে একই ফ্রেমে অভিনয় করতে দারুণ আগ্রহবোধ করি। কারণ তাদের কাছে অভিনয়ের অনেক কিছুই শেখার থাকে। সময়টাকে আমি কাজে লাগানোর চেষ্টা করি।’এদিকে গতকাল শফিক হাসানের ‘বাহাদুরী’ ছবির শুটিং করেন সাইমন।
এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন পরীমনি। এছাড়া সাইমন সম্প্রতি শেষ করেছেন মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’ ছবির কাজ। শুটিং চলছে তার অভিনীত তাজুল ইসলাম পরিচালিত ‘গোপন সংকেত’, শাহীন সুমনের ‘মাতাল’।
ডাবিং শেষ করেছেন ‘নদীর বুকে চাঁদ’ ছবির।
Reporter Name 
























