ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ছেলের দেখা পেলেন না শাকিব খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭
  • ৩৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ চিত্রনায়ক শাকিব খানের একমাত্র সন্তান আব্রাম খান জয়কে নিকেতনের বাসায় রেখে সকালে (শুক্রবার) কলকাতা গেছেন অপু বিশ্বাস। জানানো হয়েছে, অপু অসুস্থ; চিকিৎসা নিতে কলকাতা গেছেন তিনি। অপুর কলকাতা যাওয়ার বিষয়টি জানার পরও ছেলেকে দেখতে গিয়েছিলেন শাকিব। তবে ছেলের দেখা পাননি তিনি।

জানা গেছে, আজ রাত (শুক্রবার দিনগত) সাড়ে ৯টার দিকে রাজধানীর নিকেতনের বাসায় ছুটে যান শাকিব। তবে ১৪ মাস বয়সী ছেলে জয়ের দেখা পাননি তিনি। এ ব্যাপারে শাকিব খান হাওর বার্তাকে বলেন, আমি নিকেতনের বাসায় গিয়ে দেখি ঘর তালাবন্ধ। এরপর ফিরে আসি। স্থানীয় হাউজিং সোসাইটি কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

তিনি আরও বলেন, অপু কলকাতায় গেছে এটা লোকমুখে শুনেছি। শুনে অবাক হয়েছি। এতটুকু বাচ্চাকে রেখে সে হঠাৎ কলকাতায় চিকিৎসা নিতে কেন গেল এটাও আমার জানা নেই।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে বাথরুমে পা পিছলে পড়ে যান অপু বিশ্বাস। এতে সিজারের সময় করা সেলাই ফেটে রক্ত বের হয়। প্রাথমিকভাবে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নেন এবং উন্নত চিকিৎসার জন্য গতকাল সকালে কলকাতায় পৌঁছান অপু। সেখানকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ছেলের দেখা পেলেন না শাকিব খান

আপডেট টাইম : ১২:০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭