ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

শ্রীলঙ্কায় এবার প্রেমী ও প্রেমী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭
  • ৩৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি বছরের শুরুতে ভালোবাসা দিবস উপলক্ষে আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া নতুন ছবি নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হন। ছবির নাম ‘প্রেমী ও প্রেমী’। এ ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। এবার এ ছবিটি শ্রীলঙ্কার কলম্বোতে ২১শে নভেম্বর শুরু হতে যাওয়া ‘সার্ক ফিল্ম ফেস্টিভ্যাল’-এ প্রদর্শিত হবে। এমনটিই জানিয়েছেন এ ছবির অভিনেত্রী নুসরাত ফারিয়া।

তিনি বলেন, এটি সত্যিই আমার জন্য আনন্দের সংবাদ । আমার অভিনীত এ ছবিটি এবার শ্রীলঙ্কার সার্ক উৎসবে যাবে। ছবিটি প্রযোজনা করেছে জাজ  মাল্টিমিডিয়া। এ প্রতিষ্ঠানের কর্ণধার আবদুল আজিজ বলেন, এ উৎসবে সার্কের ৭টি দেশের ছবি থাকবে।

এমন একটি উৎসবে এবার ‘প্রেমী ও প্রেমী’ যাচ্ছে, এটা সত্যিই আনন্দের খবর। আশা করি, উৎসবের দর্শকরা ছবিটি উপভোগ করবেন। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত শুভ-ফারিয়ার সঙ্গে এ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মডেল ও চিত্রনায়ক আমান রেজা।
ছবির কাহিনীতে দেখা যাবে, অন্তর্মুখী স্বভাবের ছেলে শুভ। আর ফারিয়া তার বিপরীত, চনমনে স্বভাবের। লন্ডন ফেরত ফারিয়া কলকাতা যাচ্ছেন প্রেমিকের সঙ্গে দেখা করতে। যাত্রাপথে শুভর সঙ্গে পরিচয়। ফারিয়ার সেই প্রেমিককে খুঁজে বের করার দায়িত্ব নেন শুভ ! এর ফাঁকে দুজনার ঝগড়া-কান্নাকাটি। এবং সব শেষে একে অপরের কাছে আসার একটি অনবদ্য গল্প তৈরি হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

শ্রীলঙ্কায় এবার প্রেমী ও প্রেমী

আপডেট টাইম : ০৩:২৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭