ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

থাইল্যান্ডে অপেক্ষায় শাকিব, ভিসা জটিলতায় মিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭
  • ৩৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ চিত্রনায়ক শাকিব খান কলকাতার ‘মাস্ক’ ছবির শুটিংয়ে গেল ৪ নভেম্বর উড়াল দিয়েছিলেন থাইল্যান্ডে। এই ছবির শুটিং এর ফাঁকে বাংলাদেশের উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হব’র গানের শুটিং করার ছিল ১৩ নভেম্বর থেকে থাইল্যান্ডে।

শাকিব সেখানে প্রস্তুত থাকলেও ‘আমি নেতা হব’ ছবির ইউনিট যথা সময়ে পৌঁছুতে পারেনি থাইল্যান্ডে। এই ছবির নায়িকা মিম ও পরিচালক উত্তম আকাশ ভিসা জটিলতায় পড়েছেন বলে হাওর বার্তাকে জানান।

মিম বলেন, ‘ভিসা-ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা হয়েছে। এখনো ভিসা পাওয়া যায়নি। কবে থাইল্যান্ডে যাবো সেটি এখনো চূড়ান্ত হয়নি। ওদিকে আমার অন্য ছবির শুটিংয়ের তারিখ ঘনিয়ে আসছে। কি যে করবো কিছুই বুঝতে পারছিনা। উত্তম আকাশ বলেন, ভিসা ছাড়াও বিদেশের শুটিং করতে গেলে যেসব নিয়মকানুন মানতে হয়, সবকিছুর জন্য আবেদন করা হয়েছে। আশা করছি সবকিছু চূড়ান্ত হতে আরো দু-তিন দিন সময় লাগবে।

‘আমি নেতা হব’ ছবির দুটি গানের শুটিং হবে থাইল্যান্ডে। বাংলাদেশ থেকে উত্তম আকাশ, মিম ছাড়াও যাবেন ডিওপি, কোরিওগ্রাফার ছাড়াও আরো কয়েকজন। শাকিব খান জানিয়েছেন, আমি সময় মত এখানে এসেছি। কিন্তু ভিসা জটিলতায় পরিচালক, নায়িকা ও ইউনিট আসতে পারছে না। আমি তাদের জন্য অপেক্ষা করছি। এই সমস্যার সমাধান কবে হবে আমার জানা নেই।

‘আমি নেতা হব’ ছবিতে আরো অভিনয় করছেন ওমর সানি-মৌসুমি। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। এই ছবিটি আগামী বিজয় দিবস উপলক্ষে মুক্তির কথা থাকলেও সেটি নিয়ে রয়েছে পুরোপুরি সংশয়। অন্যদিকে শাকিবের মাস্ক ছবিটি পরিচালনা করছে রাজীব বিশ্বাস। কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী প্রতিষ্ঠান ভেঙ্কটেশ ফিল্মস এর ব্যানারে এই ছবিতে শাকিবের সঙ্গে অভিনয় করছেন নুসরাত জাহান ও সায়ন্তিকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

থাইল্যান্ডে অপেক্ষায় শাকিব, ভিসা জটিলতায় মিম

আপডেট টাইম : ০৪:৪১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭