ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডাবের পানিকে উপকারী ভাবেন কয়েকটি তথ্য জেনে নিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭
  • ৩৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ডাবের পানির উপকারিতার কথা প্রায় সকলেই জানে। পেট গরমের মোক্ষম দাওয়াই ডাবের জল। এটা নিয়মিত খেলে শরীরে পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। বিশেষজ্ঞরা আবার ত্বক ভাল রাখার জন্যেও ডাবের জল খাওয়ার পরামর্শ দেন।

তবে এ সব তো গেল এর ভাল দিকগুলো। এ গুলো সবারই প্রায় জানা। কিন্তু যেদিকটার কথা অনেকেরই জানা নেই, তা হল ডাবের জলের ক্ষতিকর দিক।  ডাবের পানিকে উপকারী ভাবেন ! কয়েকটি তথ্য জানলে আপনার ধারণা বদলে যাবে। সাম্প্রতিক এক গবেষণা জানাচ্ছে, বেশি পরিমাণে ডাবের জল খেলে রক্তচাপ বেড়ে যেতে পারে। এর মধ্যে প্রচুর সোডিয়াম থাকে, যা রক্তচাপ বাড়িয়ে দেয়। ফলে স্বাভাবিক ভাবেই হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

এমনিতেই যাদের রক্তচাপ স্বাভাবিকের থেকে বেশি, ডাবের জল থেকে তাদের শতহস্ত দূরে থাকাই ভাল। রক্তে শর্করার মাত্রাও বাড়িয়ে দেয় ডাবের জল। ডাবের জলে চিনির পরিমাণ কম থাকলেও কার্বোহাইড্রেট ও ক্যালরি অধিক মাত্রায় থাকার ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়।  তাই ডাবের জল প্রতিদিন খাওয়া উচিত নয়।

বিশেষত ডায়াবেটিস থাকলে ডাবের জল এড়িয়ে যাওয়াই উচিত। যাঁরা ওজন কমানোর লক্ষ্যে দু’বেলা কসরত করছেন, ডাবের জল তাঁদের না খাওয়াই ভাল। কারণ, ডাবের জল শরীরে ক্যালরির মাত্রা বাড়ায়। অন্যান্য স্বাস্থ্যকর পানীয় বা ফলের রসের তুলনায় ডাবের জলে চিনির পরিমাণ কম থাকে। তবুও ডাবের জল খেলে নিমেষে বেড়ে যায় ক্যালরি।  –এবেলা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাবের পানিকে উপকারী ভাবেন কয়েকটি তথ্য জেনে নিন

আপডেট টাইম : ০২:৫৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭