ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ঠাণ্ডার কারণে পিছিয়ে গেল ভবঘুরের শুটিং

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭
  • ৩৬৪ বার
হাওর বার্তা ডেস্কঃ কথা ছিল টিভি অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে শুরু করা হবে ‘ভবঘুরে’ ছবির শুটিং। নির্মাতা স্বপন আহমেদ ছবিটির শুটিং শুরু করবেন ফ্র্যান্স ও সুইজারল্যান্ডের বিভিন্ন লোকেশনে। কিন্তু ভিসা জটিলতায় বিদেশে যেতে না পারায় ছবিটি থেকে বাদ পড়েন তানজিন তিশা। এরপর তার জায়গায় নেয়া হয় চিত্রনায়িকা পূর্ণিমাকে।
এ ছবির মাধ্যমে পাঁচ বছর পর চলচ্চিত্রের জন্য ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা ছিল পূর্ণিমার। কিন্তু আপাতত ছবিটি হচ্ছে না। পিছিয়ে গেল এর শুটিং। আবহাওয়া অনুকূলে না থাকার কারণেই ছবিটির শুটিং পিছিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘ছবিটির জন্য আমরা সবাই ভিসা কনফার্ম করেছি।
কিন্তু আপাতত আমার প্যারিস যাওয়া হচ্ছে না। কারণ ওখানে এখন অনেক ঠাণ্ডা। ছবির কাহিনী অনুযায়ী আমাদের বেশিরভাগ দৃশ্যধারণ আউটডোরে হবে। এ ঠাণ্ডায় শুটিং করা সম্ভব নয়। আগামী বছরের এপ্রিলের দিকে শুটিং শুরু হবে।’ নির্মাতা বলেন, প্যারিসে এখন আবহাওয়া ১০ ডিগ্রি সেলসিয়াস। এ পরিস্থিতিতে বাইরে শুটিং করা সম্ভব নয়। তাই শুটিং পিছিয়ে দেয়া হয়েছে। আগামী বছর ছবিটির শুটিং শুরু করব।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ঠাণ্ডার কারণে পিছিয়ে গেল ভবঘুরের শুটিং

আপডেট টাইম : ১২:৪২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭