ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ হচ্ছে ‘দাগ’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭
  • ৩৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সুইট হার্ট, আমি তোমার হতে চাই ও দুলাভাই জিন্দাবাদ সিনেমায় বাপ্পী চৌধুরী ও বিদ্যা সিনহা মিমের রসায়ন দেখেছিলেন দর্শক। অন্যদিকে আঁচলের সঙ্গে গুণ্ডা দ্য টেররিস্ট, জটিল প্রেম ও সুলতানা বিবিয়ানা’সহ  বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন বাপ্পী। সামনে তিন তারকাকে দেখা যাবে এক সিনেমায়। নির্মাণাধীন সিনেমাটির নাম ‘দাগ’। পরিচালনা করছেন তারেক শিকদার।নির্মাতা সূত্রে জানা যায়, ২৫ নভেম্বর সিলেটে শুরু হবে ‘দাগ’-এর শেষাংশের শুটিং। বাপ্পী ও মিমের একটি গানের অংশ এবং একটি অ্যাকশন দৃশ্য বাকি আছে, যা এ লটেই শেষ হবে। অবশ্য আঁচল অভিনীত অংশের দৃশ্যায়ন ইতোমধ্যে শেষ হয়েছে। সিনেমাটির শুটিং শুরু হয় বছর দেড়েক আগে। দৃশ্যায়ন হয়েছে ঢাকা, সিলেট ও কক্সবাজার মিলিয়ে। এর আগে বৃষ্টির জন্য দু’বার সিলেট থেকে শুটিং না করেই ফিরে আসতে হয় পুরো ইউনিটকে।

এদিকে ‘দাগ’-এর মুক্তির দিনক্ষণ ঠিক করেছেন নির্মাতা তারেক শিকদার বলেন। তিনি জানান, ২০১৮ সালের ভালোবাসা দিবসকে টার্গেট করেছেন। সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন।

কামাল আহমেদের গল্প থেকে ‘দাগ’ ছবির সংলাপ ও চিত্রনাট্য করেছেন বিশিষ্ট গীতিকার রফিকুজ্জামান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শেষ হচ্ছে ‘দাগ’

আপডেট টাইম : ১২:২৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭