ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

শাকিব খানের প্রিয়তমা বুবলি এটাই সত্য

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭
  • ৩৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের চলচ্চিত্রে বর্তমান সময়ে সর্বাধিকসংখ্যক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন শাকিব খান। স্বাভাবিকভাবেই তাকে নিয়ে দর্শকের আগ্রহ বেশি।

সম্প্রতি শাকিব খান নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন। ‘প্রিয়তমা’ শিরোনামের এই সিনেমায় নায়কের ভূমিকায়ও তাকে দেখা যাবে। সিনেমাটি নির্মাণের জন্য তিনি আস্থা রেখেছেন তরুণ নির্মাতা হিমেল আশরাফের উপর। তবে সিনেমাটির নায়িকা কে হচ্ছেন এ নিয়ে চলচ্চিত্র অঙ্গনসহ শাকিব ভক্তদের মধ্যে চলছে নানান গুঞ্জন। সিনেমায় শাকিব খানের প্রিয়তমা কে হচ্ছেন ? এখন এটি যেন কোটি টাকার প্রশ্ন। এমন প্রশ্নের উত্তরে নাম প্রকাশে অনিচ্ছুক চলচ্চিত্রসংশ্লিষ্ট একজন বলেন, ‘শাকিব খানের প্রিয়তমা বুবলি এটাই সত্য।’ তিনি বিষয়টি আরো পরিষ্কার করে বলেন, ‘প্রিয়তমা সিনেমার গল্প নায়ককে কেন্দ্র করে। এ সিনেমার নায়িকা হিসেবে বুবলিকে নেয়া হচ্ছে। শাকিব খান দেশে ফিরলে নায়িকার নাম ঘোষণা করা হবে।’

শাকিব খান তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ২০১৪ ‘হিরো দ্য সুপারস্টার’ প্রযোজনা করেছিলেন। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নতুন কোনো সিনেমা তৈরি হচ্ছিল না। দীর্ঘদিন পরে এবার চলচ্চিত্র প্রযোজনা করছেন তিনি। শাকিব খান-বুবলি জুটি বেঁধে ইতিমধ্যেই ‘বসগিরি’, ‘শুটার’, ‘রংবাজ’, ও ‘অহংকার’ সিনেমায় অভিনয় করেছেন। তাদের ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ সিনেমার শুটিং চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

শাকিব খানের প্রিয়তমা বুবলি এটাই সত্য

আপডেট টাইম : ০৩:০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭