ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

শাকিব খানের নায়িকা হলেন অমিত হাসনের মেয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭
  • ৪০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রতারণা ও মানহানির অভিযোগে কদিন আগেই শাকিব খানের বিরুদ্ধে মামলা করেছেন হবিগঞ্জের অটোরিকশা চালক ইজাজুল মিয়া। শাকিব খান-অপু বিশ্বাস জুটির ‘রাজনীতি’ চলচ্চিত্রে অটোরিকশা চালক ইজাজুল মিয়ার ফোন নম্বরটি ব্যবহার করা হয়েছে। এই ঘটনায় ১ নভেম্বর আন্তর্জাতিক মিডিয়া বিবিসিতেও খবরের শিরোনাম হয়েছেন শাকিব খান।

বাংলাদেশের সর্বাধিক পরিচিত নায়ক হিসেবে শাকিব খানকে অভিহিত করেছে বিবিসি। এছাড়াও তাকে বাংলাদেশের জনপ্রিয়, সফল এবং অসংখ্য পুরস্কারজয়ী তারকাদের একজন হিসেবে পরিচয় দেয়া হয়েছে বিবিসির খবরে।

বিবিসির খবরে লেখা হয়েছে, এএফপি নিউজও এজেন্সিকে ইজাজুল মিয়া জানিয়েছেন, ৫ দিনে প্রায় ৫০০ ফোনের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে দিন কাটাচ্ছেন তিনি। যারা ফোন করছেন তারা সবাই শাকিব খানের নারী ভক্ত এবং শাকিবের সঙ্গে দেখা করার আশায় ফোন দিচ্ছেন তারা। ইজাজুল মিয়া জানান এই ঘটনায় তার পরিবার থেকে প্রশ্ন করা হচ্ছে তাকে। এছাড়াও তার স্ত্রী সংসার ছেড়ে চলে যাওয়ার হুমকিও দিয়েছেন। এক সন্তানের বাবা ইজাজুল জানান, এত নারীদের ফোন আসার কারণে তার স্ত্রী ভাবছেন ইজাজুল পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। সব মিলিয়ে ভীষণ দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন ইজাজুল। ফোন নম্বরটি অনেক পুরাতন। ব্যবসার প্রয়োজনে ব্যবহার করা এই নম্বরটি অনেক মানুষের কাছেই আছে। তাই নম্বরটি বদলে ফেললেও ব্যবসার ক্ষতি হবে বলে জানিয়েছেন ইজাজুল। তাই সব মিলিয়ে অতিষ্ঠ হয়ে এই ক্ষতিপূরণ মামলা করেছেন তিনি। এদিকে ভক্তরা ফোন দিয়ে হতাশ হয়ে ইজাজুলকে হুমকি দিচ্ছেন এবং প্রতারণার অভিযোগ তুলছেন। এএফপি জানিয়েছে, এক ভক্ত এতটাই মরিয়া হয়ে উঠেছিলেন শাকিব খানকে দেখার জন্য যে ৫০০ কিলোমিটার পেরিয়ে ইজাজুলের এলাকায় এসে হাজির হয়েছেন।

‘রাজনীতি’ চলচ্চিত্রের ২৬ মিনিট ১২ সেকেন্ডের সময় ছবির নায়িকা অপু বিশ্বাসকে নিজের মোবাইল নাম্বার দেন শাকিব খান। এই নম্বরটি ছিল ইজাজুলের নাম্বার। বিনা অনুমতিতে নম্বর ব্যবহার করার কারণে শাকিবসহ সিনেমাটির পরিচালক বুলবুল বিশ্বাস এবং প্রযোজক আশফাক আহমেদের বিরুদ্ধেও ৫০ লাখ টাকার মানহানি মামলা করেছেন তিনি। এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ‘রাজনীতি’ ছবিটির প্রদর্শন বন্ধ রাখারও অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি।

হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা জাহানের আদালতে ইজাজুল মিয়ায় দায়ের করা ৪২০ এবং ৫০০ ধারায় প্রতারণা এবং মানহানি মামলাটির শুনানি ধার্য করা হয়েছে আগামী ১৮ ডিসেম্বর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

শাকিব খানের নায়িকা হলেন অমিত হাসনের মেয়ে

আপডেট টাইম : ০৬:০০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭