ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

আজ থেকে সাইমন ও বিপাশার খাসজমিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭
  • ৩২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ছবির নাম খাসজমিন। পরিচালনা করেছেন সরোয়ার হোসেন। ছবিতে অভিনয় করেছেন সাইমন সাদিক ও বিপাশা কবির। আজ প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে। নতুন এ ছবির মুক্তি প্রসঙ্গে সাইমন সাদিক হাওর বার্তাকে বলেন, ছবিতে ভূমি কর্মকর্তা হিসেবে অভিনয় করেছি। চরিত্রের নাম রবি। ভূমিদস্যুদের হাত থেকে সরকারি জমি উদ্ধার করে ভূমিহীনদের পুনর্বাসন করাই আমার লক্ষ্য থাকে। ছবির গল্পটি সুন্দর। আশা করি, দর্শক পছন্দ করবেন।

ছবির কাহিনীতে একই গ্রামের মেয়ে বিপাশা, যাত্রাপালায় নাচে। ঘটনাক্রমে পরিচয় হয় সাইমন-বিপাশার। ভালোবাসার ছোঁয়ায় বদলে যায় বিপাশার জীবন। ছবিটিতে অভিনয় প্রসঙ্গে বিপাশা কবির বলেন, সবশেষ চিত্রনায়িকা হিসেবে আমার সায়মন তারিক পরিচালিত ‘ক্রাইম রোড’ ছবিটি মুক্তি পায়। খাসজমিন ছবিতে আমার চরিত্রের নাম রুপা। এ ছবির গল্পটা জমিজমা নিয়ে। ভূমিদস্যুদের আধিপত্য ছাড়াও এ ছবিতে গরিব ভূমিহীন মানুষদের গল্প ফুটে উঠবে।

ছবিতে আমার নায়ক হিসেবে অভিনয় করেছেন সাইমন সাদিক। আশা করি, সাইমনের সঙ্গে কাজ করা এ ছবিটি দর্শক বেশ উপভোগ করবেন। ছবির পরিচালক সরোয়ার হোসেন বলেন, প্রায় ৪০টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে। আর ছবির গল্পটি মৌলিক। আমি চাই দর্শক ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে আসুক এবং ছবিটি নিয়ে সমালোচনা করুক।

ছবিতে দেশপ্রেমের গল্পও খুঁজে পাবেন দর্শক। ‘খাসজমিন’ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আমজাদ হোসেন, কাজী হায়াৎ, তানভিন তনু, রেবেকা প্রমুখ। এদিকে, নায়িকা বিপাশার আরেকটি ছবি মুক্তির জন্য প্রস্তুত রয়েছে। নাম ‘পাষাণ’। পরিচালনা করেছেন সৈকত নাসির। আর সাইমন সাদিক বর্তমানে বেশ ব্যস্ত অভিনেতা। তার অভিনীত আরো বেশকিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

আজ থেকে সাইমন ও বিপাশার খাসজমিন

আপডেট টাইম : ১১:৪৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭