ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

এমন ভালোবাসা আমার শিল্পী জীবনের অনেক বড় পাওয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭
  • ৩৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় তারকা ওমর সানি। গতকাল (০৮ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন কয়েকটি স্থিরচিত্র। যেখানে দেখা যাচ্ছে, প্রায় শতবর্ষী এক বৃদ্ধাকে হাত দিয়ে আগলে রেখেছেন তিনি। ছবিগুলো শেয়ার করে এর ক্যাপশনে সানি লিখেছেন, ‘কিছু স্মৃতি কিছু মুহূর্ত হৃদয়ে আজীবন থেকে যায়, মাঝে মাঝে দু’চোখে ভেসে উঠে বাস্তবের মতো। তেমনি একটি মুহূর্ত এই বৃদ্ধার সঙ্গে। এই বৃদ্ধার বয়স আনুমানিক ১০০ বছরের কাছাকাছি। আমি একটি বিজ্ঞাপনের শুটিং করতে গিয়েছিলাম মেহেরপুর জেলার মুজিব নগরে, এই বৃদ্ধা কিভাবে যেনো জানতে পারেন আমার কথা, শুনে চলে আসে অজপাড়া গা ইন্ডিয়ার বর্ডারের কাছে এক গ্রাম থেকে আমাকে দেখতে। আমার কাছে এসে জড়িয়ে ধরে আমাকে প্রান ভরে দোয়া করে আর আবেগে কেঁদে ফেলেন। তিনি এসেছিলো শুধু মাত্র আমাকে দেখার জন্য ও দোয়া করার জন্য, সেলফি তোলার জন্য না। তার এই ভালোবাসা দেখে আমি আবেগআপ্লুত হয়ে যাই আর তিনি হয়ে যায় আমার কাছে ভালোবাসার সেলিব্রেটি।

তাইতো আমিই তার সাথে সেলফি উঠাই, আর কিছু ছবি ক্যামেরাবন্ধী করি। কারণ এমন ভালোবাসা যে, আমার শিল্পী জীবনের অনেক বড় পাওয়া।

বিজ্ঞাপনের পাশাপাশি এখন চলচ্চিত্রেও নিয়মিত নব্বই দশকের জনপ্রিয় এই অভিনেতা। সম্প্রতি শেষ করেছেন ‘আমি নেতা হবো’ নামের একটি ছবির কাজ। এতে তার বিপরীতে দেখা যাবে স্ত্রী মৌসুমীকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

এমন ভালোবাসা আমার শিল্পী জীবনের অনেক বড় পাওয়া

আপডেট টাইম : ০৫:৪২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭